দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SIR জুজু : ভারত থেকে ওপার বাংলায় ফিরলেন ১৮৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: এসআইআর আবহে ভারত থেকে ওপার বাংলায় ফিরে যাওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশি নাগরিকদের। গত বছর ভারত ভূখণ্ড থেকে বাংলাদেশে ফিরে গেছেন সে দেশের ৪৭ জন নাগরিক এবং চলতি বছরের গত তিন মাসে ফিরেছেন ১৮৬ জন। বিএসএফের(BSF) শিলিগুড়ি নাগোয়া কদমতলার উত্তরবঙ্গের ফ্রন্টিয়ার সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের আইজি মুকেশ ত্যাগী জানান, অনুপ্রবেশ রুখতে শিলিগুড়ি করিডরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিএসএফের ৬১ তম প্রতিষ্ঠা দিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজি (IG)জানান এসআইআর এর ধরুন বাংলাদেশী নাগরিকরা এ দেশ ছেড়ে নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। এই প্রবণতা বাড়ছে ২৭ অক্টোবর এস আই আর ঘোষণার পর থেকে উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকা দিয়ে প্রচুর মানুষ প্রতিদিন বাংলাদেশ ফিরে গেছেন অনেকেই স্বীকার করে নিচ্ছেন তারা অবৈধভাবে ভারত ভূখণ্ডে ঢুকেছিলেন ওপার বাংলা থেকে। রুটি রুজি এবং রোজগারের জন্য তারা ওপার বাংলা থেকে ভারতে এসেছিলেন। কিন্তু এবার তারা দেশে ফিরতে আগ্রহী। তাই শিলিগুড়ি (Siliguri)করিডরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিএসএফের যুক্তি হল চিকেন’স নেকে থাকা সীমান্তে ৭৫ শতাংশ এলাকায় নতুন অত্যাধুনিক ফেন্সিং ও শক্তিশালী ক্যামেরা লাগানো হয়েছে। সীমান্তে নজরদারি বাড়াতে অতিরিক্ত জবান মোতায়ন করা হয়েছে। কারণ ভারতের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতাতে পাকিস্তান এন্টালিজেন্স অপারেটিভ সক্রিয় হয়ে উঠেছে। এমন তথ্য ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছে। তাই আগেভাগে বিএসএফ নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ জওয়ান ও আধিকারিকদের সচেতন করার পাশাপাশি কাউন্সেলিং বিভিন্ন কর্মশালার আয়োজন করা হচ্ছে। বিএসএফের দাবি পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভকে তারা যতই সক্রিয় হোক না কেন তাদের নিষ্ক্রিয় করে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বিএসএফের উত্তরবঙ্গের আইজি জানিয়েছেন অচেনা নম্বর থেকে ফোন এলে তা ভারতীয় সেনাবাহিনীর জওয়ান এবং আধিকারিকদের তুলতে বারণ করা হয়েছে হোয়াটসঅ্যাপে অজানা গ্রুপে যোগ না দেওয়া নির্দেশ দেয়া হয়েছে কোন সন্দেহজনক গতিবিধি নজরে এলে তা সদর দপ্তরে জানানো নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান যাতে এ ধরনের কোন চক্রান্তের ফাঁদ তৈরি করতে না পারে তার জন্য সতর্ক রয়েছে ভারতীয় নিরাপত্তারক্ষীরা।

যতবার তারা এই ধরনের চেষ্টা চালাবে তা রুখতে সক্ষম হবে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বিএসএফ সূত্রে জানা গেছে ৯৩৬ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে আড়াইশো কিলোমিটারে ফেন্সিং বসানোর কাজ শুরু হয়েছে। পুরনো কাঁটাতার ছিল ৮ ফুট লম্বা তা সহজেই কেটে বা ডিঙিয়ে পারাপার করা যেত কিন্তু নতুন কাঁটাতারের উচ্চতা হচ্ছে ১২ ফুট তা সহজে কাটা যাবে না সীমান্ত এলাকায় স্বয়ংক্রিয় নম্বর প্লেট রিডার যন্ত্রের ব্যবহার শুরু করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করতে ও অনুপ্রবেশ রুখতে নাইট ভিশন ,বুলেট ক্যামেরা, ড্রোনের মাধ্যমে নজরদারি চালু করা হয়েছে। পাচারকারীদের যাবতীয় তথ্য জানতে ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন ব্যাংকিং শুরু হয়েছে। সীমান্তে আটক অনুপ্রবেশকারীদের যাবতীয় তথ্য সেখানে থাকছে। দ্বিতীয়বার কোন অপরাধী ধরা পড়লে তার আঙুলের ছাপ থেকে তার আগের অপরাধের সমস্ত তথ্য পেয়ে যাবে বিএসএফ। এক বছরে অভিযান চালিয়ে মোট সাড়ে ৮ কোটি টাকার মাদক আটক করেছে বিএসএফ। ৪৪০ জন বাংলাদেশি ও ১১ জন অন্য দেশের অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং চলতি বছরে ১৫২ জন ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। সীমান্তে পাম্প একসন বন্দুক ব্যবহার করা হচ্ছে।

নজরদারির জন্য টহলদারির পাশাপাশি ক্যামেরার মাধ্যমেও চলছে জোরদার তল্লাশি। সীমান্তে বেশ কিছু অংশে কাঁটাতার নেই ।সেই অংশে অবিলম্বে দেওয়ার জন্য এবং কাজ শুরু করার জন্য রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএফের উত্তরবঙ্গের আইজি। ৫৬ কিলোমিটার দীর্ঘ কাঁটাতার দেওয়ার জন্য জমির প্রয়োজন ।তার মধ্যে ৫ কিলোমিটারের জন্য জমি হস্তান্তর হয়েছে। চলতি বছরে এক কিলোমিটার জমি ফেন্সিংয়ের জন্য পাওয়া গেছে। সীমান্তে আড়াইশো কিলোমিটার এলাকায় এনডিএফকে(NDF) কাজে লাগানো হয়েছে। চলতি বছরে ১৫০ কিলোমিটার এন ডি এফ ফেন্সিং – এর কাজ শেষ করেছে। আরো ৮০ কিলোমিটার এর কাজ চলছে দ্রুতগতিতে। সীমান্তে ৮৮ শতাংশ ফেন্সিংয়ের কাজ হয়েছে। বাকি ১০৪ কিলোমিটার কাঁটা তার সীমান্ত রয়েছে ।যার মধ্যে ৫৬ কিলোমিটার নদী রয়েছে। কাঁটাতার লাগাতে জমি অধিগ্রহণের জন্য সি পি ডব্লিউ ডি রাজ্য সরকারকে প্রায় ৫২ কোটি টাকা দিয়েছে। চলতি বছরে ৩৮ কোটি টাকা দেওয়া হয়েছে। দু একর জমি মিলেছে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ