ভারত – বাংলাদেশ সীমান্তে মাদকসহ দিল্লি পুলিশের হাতে গ্রেফতার বিএসএফ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: শস্যের মধ্যে ভূত। সীমান্ত সুরক্ষাতে খোদ সীমান্ত বাহিনীর আধিকারিক পাচারের সঙ্গে যুক্ত।সীমান্তে খোদ এবার বিএসএফের আধিকারিক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেন। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী সীমান্তের ঘটনা। ১১২ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর হরিশচন্দ্র শুক্লার(Harish Chandra Sukla) বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সীমান্তে মাদকসহ একাধিক পাচারের অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লী পুলিশের একটি দল স্বরূপনগর থানার (Swarupnagar P.S) পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার স্বরূপ নগরে হাকিমপুরে আসেন।

তারপর ওই বিএসএফের (BSF) আধিকারিকদের উপযুক্ত নথি সহ দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকরা তাকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্তে আচারের অভিযোগ। বিএসএফের আধিকারিক এর ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন ধরে পাচার করছিলেন।বারবার রাজ্য সরকারের প্রশাসনিক মহলের দাবি ছিল সীমান্তে পাচারের সঙ্গে বিএসএফের বাহিনী জড়িত। তা একবার প্রমাণিত হল। এর আগে হরিশচন্দ্র শুক্লার ছেলে ও জামাই শিলিগুড়ি(Siliguri) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে সারা দেশে বিএসএফের পাচারের এই চক্র কি কাজ করছে?

ফের একবার সীমান্ত সুরক্ষা নিয়ে একাধিক পর্যন্ত উঠে গেল ।যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তিনি বলছেন, অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সেখানে খোদ কেন্দ্রীয় সীমান্তবর্তী বাহিনীর আধিকারিকরা জড়িয়ে যাচ্ছে। তাহলে কি শস্যের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে তা একবার প্রশ্ন উঠে গেল। ধৃতকে রবিবার বসিরহাট আদালতে পেশ করা হয়। দিল্লি পুলিশ(Delhi Police) তদন্তের স্বার্থে ওই বিএসএফ আধিকারিককে তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় আদালতে। এই চক্রে আর কারা যুক্ত আছে তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে