মুর্শিদাবাদের অশান্তি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট বিএসএফের, কাঠগড়ায় কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি : মুর্শিদাবাদে চলমান অশান্তির নেপথ্যে রয়েছে বাংলাদেশের মৌলবাদীদের লাগাতার উস্কানি। বিএসএফের দেওয়া রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জঙ্গিপুর অশান্তির সূত্রপাত হয়েছিল। সেই অশান্তি দাবানলের আকার নেয়। দুই দিনের মধ্যে পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে।

বিএসএফ গোয়েন্দাদের আনুমান, মুর্শিদাবাদের অশান্তিতে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের মৌলবাদীরাও থাকতে পারেন। দুই দেশের মধ্যে অসুরক্ষিত এলাকা দিয়েই বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকছে বলে অনুমান করা হচ্ছে। তাঁরাই মূলত রাজ্যকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।

বিএসএফের গোয়েন্দা শাখা একটি রিপোর্ট তৈরি করে আইজি-র কাছে ইতিমধ্যেই জমা করেছে।  রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, মালদহ, মুর্শিদাবাদের অপরদিকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ। বাংলাদেশ প্রশাসনও ওই এলাকাকে উপদ্রুত এলাকা বলেই অভিহীত করে। বাংলাদেশে অশান্ত পরিস্থিতিতে যারা তাণ্ডবলীলা চালিয়েছিল, মুর্শিদাবাদের ঘটনায় তাদের সম্পূর্ণ ইন্ধান-উস্কানি রয়েছে। তার থেকেই মুর্শিদাবাদ-মালদহের বিভিন্ন জায়গায় অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গতবছর আগাস্ট মাসে বাংলাদেশে যে লুটপাঠ চালানো হয়েছে, অশান্তির পরিস্থিতি তৈরি করা হয়েছে, তেমনই কৌশল এখানেও লক্ষ্য করা যাচ্ছে। বাড়ি, দোকান জ্বালানো থেকে শুরু করে পুলিশের ওপরেও হামলা চালানো হয়েছে। মুর্শিদাবাদের পরিস্থিতি দেখলে বাংলাদেশের অশান্তির ঘটনা চোখের সামনে ফুটে উঠছে। দুই ক্ষেত্রে একই ধরনের ঘটনা দেখেই বিএসএফের ধারণা মুর্শিদাবাদের পর মালদাও বেশি করে টার্গেট হতে পারে। ইতিমধ্যেই রাজ্য পুলিশকে বিএসএফের তরফ থেকে সচেতন করা হয়েছে। বিএসএফের যে অসরক্ষিত এলাকাগুলোকে বাংলাদেশে মৌলবাদ কাজে লাগাচ্ছে বলে সূত্রের খবর। ওপারের মৌলবাদীরা অরক্ষিত জায়গাতেই বসে এপারে সমস্যা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, ভিডিয়ো কনফারেন্সেও বৈঠক করা হচ্ছে বলে বিএসএফের ইন্টেলিজেন্স টিম জানতে পেরেছে।

সতীর্থদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ শিবিরে কেক কেটে জন্মদিন পালন করলেন মেসি

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত