ফাঁকা বাড়ি রেখে সপরিবারে ঠাকুর দেখতে গিয়ে সর্বস্বান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: বন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার নিধিরপোতা(Nidhirpota) এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার মহাষষ্ঠী উপলক্ষে নিধিরপোতা এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র বাড়ুই তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি তালা বন্ধ করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে এসে দরজার তালা ভাঙ্গা(Lock Broken) দেখতে পান ।

এরপর ভেতরে ঢুকে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে থাকার পাশাপাশি আলমারি ভাঙ্গা অবস্থায় দেখে ঘটনাটি এলাকাবাসীদের জানান। বাড়ি বন্ধ থাকার সুযোগ নিয়ে চোরেরা ভেতরে ঢুকে আলমারি ভেঙ্গে প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ ৪০ হাজার টাকা ছাড়াও বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনাটি পুলিশকে জানানোর পর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার(Krishnaganj P.S.) পুলিশ।

যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার পুজোর আগে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। কখনোই গোটা বাড়ি খালি রেখে অথবা গ্রামের সকলে যাতে একসাথে পুজো দেখতে না যায় তার জন্য জনসচেতনতা মূলক প্রচার চালানো হয়েছে। কিন্তু তারপরেও কিছু ব্যক্তি সেই প্রচারে কর্ণপাত না করায় এই ধরনের অঘটন ঘটছে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের