Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাজদিয়া রেল স্টেশনে কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি,মাজদিয়া: কালীমন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে নটায় কালী মন্দিরে যায় জিআরপি আধিকারিকেরা । মঙ্গলবার রাতের অন্ধকারে নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া রেলওয়ে স্টেশনের(Majdia Station) ভেন্ডার সমিতির কালীমন্দিরে(Kali Temple)দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, জিআরপি আধিকারিকেরা।

জিআরপি(GRP) ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ মাজদিয়া স্টেশনে কালী মন্দিরটিতে দীর্ঘ ৫০ বছর ধরে নিত্য পূজা পার্বণ ও রক্ষণাবেক্ষণ করে চলেছে ভেন্ডার সমিতির সদস্যরা। বুধবার সকালে কালীমন্দিরের মূল দরজার দ্বার ভাঙ্গা অবস্থায় দেখতে পান মন্দির সংলগ্ন আশেপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা। এরপর দেবী মূর্তির সোনার হার, টিকলি সহ প্রায় দেড় ভড়ির অলংকার ছাড়াও প্রনামি বাক্সে থাকা আনুমানিক ১৫ হাজার টাকা মতো লুট হয়ে গিয়েছে বলে ধারণা করেন তারা।

অভিযোগ রাতের অন্ধকারে মন্দিরের গেট ভেঙে ভেতরে ঢুকে দেবী মূর্তির সোনার অলংকার সহ ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কয়েকদিন আগে মন্দিরটি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। তার রেশ কাটতে না কাটতেই ফের রেলওয়ে স্টেশনের কালী মন্দিরের চুরির ঘটনায় রীতিমত চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষয়টির তদন্ত শুরু করেছে জিআরপি পুলিশের কর্মকর্তারা।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?