গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি, কোন্নগর:  ক্ষমতায় আসার পরে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। কোনও রকম তোলা আদায় করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি অনুমোদনহীন টোল বন্ধ করারও নির্দেশ ছিল। কেউ তোলা আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু কোন্নগরে রেল স্টেশনের আন্ডারপাসে একটি গেট বসিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে। তারপরেই সেই অফিস বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়। তোলা আটকাতে বিধায়ক স্বয়ং ব্যবস্থা নিয়েছেন। 

স্থানীয়দের অভিযোগ, কোন্নগর রেল স্টেশনে আন্ডারপাসের কাছে গেট বসিয়ে টাকা তোলা হত। উত্তরপাড়ার বিজেপি বিধায়ক নির্বাচিত হওয়ার পর দীপাঞ্জন চক্রবর্তী ( Dipanjan Chakraborty) কোন্নগর পুরসভায় গিয়ে টোল আদায়ের অনুমতি সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। কিন্তু কোনও কাগজ দেখাতে পারেনি পুরসভা। টোল আদায়ের জন্য ২০০৮ সালে লিজ দেওয়া হয়েছিল জায়গাটি। কিন্তু সেই অনুমোদন পত্র রিনিউ করা হয়নি বহুদিন। ক্ষমতায় এসে অনুমোদনহীন যত টোল আছে, তা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যের নতুন সরকার। তারপরেও এটি চলছিল। শুক্রবার বিধায়ক কোন্নগর আন্ডার পাসের টোল আদায় বন্ধ করতে বলেন পুলিশকে। তারপরেই বুলডোজার চালিয়ে আন্ডারপাসের সামনের ওই অফিস ভেঙে ফেলা হয়।

উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, উত্তরপাড়ায় কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। বেআইনি পার্টি অফিস হোক বা বাড়ি সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেকোনও অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে বর্তমান রাজ্য সরকার।

সূত্রের খবর, ২০০০ সালে রেল এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগ কোন্নগর স্টেশনের এই আন্ডার পাস তৈরি হয়েছিল। জেলা পরিষদের জায়গা ছিল এটি। দেখভালের জন্য কোন্নগর পুরসভাকে হ্যান্ডওভার করা হয়েছিল। ২০০৮ সাল থেকে এই টোল আদায় চলছে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়