হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের আমলে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিলেন দাপুটে নেতা খোকন দাস। বর্ধমানের সেই দাপুটে তৃণমূল নেতাকে হেলমেট মাথায় দিয়ে মঙ্গলবার আদালতে নিয়ে এসেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের নেতাদের ওপরে ক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম বা ইট ছোড়ার ঘটনাও ঘটছে। সেই কারণেই সম্ভবত খোকন দাসকে হেলমেট পরিয়ে মঙ্গলবার বর্ধমান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়েছে। 

ভোট পরিবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগে রবিবার প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছিল বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে। ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসা হয়েছে সোমবার। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়েছে। তৃণমূল জমানায় আড়ালে আবডালে খোকন দাসের বিরুদ্ধে বহু অভিযোগই উঠত। রাজ্যে পালাবদল হতেই প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। 

পূর্ব বর্ধমান জেলায় একাধিক নজিরবিহীন কেলেঙ্কারি ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর, তোলাবাজি ও প্রাণনাশের হুমকির দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন হেভিওয়েট তৃণমূল বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে। কিন্তু সেই সময় তৃণমূল ক্ষমতায় থাকায় কোনও শাস্তি হয়নি তাঁর। মারধরের পুরনো অভিযোগকে এবার সামনে রেখে তাঁকে গ্রেফতার করে আদালতে আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে। কিন্তু আদালতে আনার সময়ে এদিন দেখা যায়, তাঁর মাথায় রয়েছে হেলমেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতাদের দেখলেই ঢিল ও ডিম ছোঁড়ার ঘটনা সামনে এসেছে। তারপরেই হেলমেটেই ভরসা রাখছে পুলিশ প্রশাসন। একসময় মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করা তৃণমূল নেতা আজ হেলমেটের আড়ালে মুখ ঢেকেই আদালতে ঢোকেন।

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত