অষ্টমীর সকালে ভাঙল বুর্জ খলিফা! কোথায় এই মণ্ডপ দেখুন…

পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, মণ্ডপের পাশ দিয়ে যে বিদ্যুতের লাইন  গিয়েছে সেই লাইন বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি কমলে খুলে দেওয়া হবে মণ্ডপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাষ্টমীর দিন ভাঙল বুর্জ খলিফা! তবে এই বুর্জ খলিফা আলিপুরদুয়ারের। লোহার ফুল ইউনিট পুজো কমিটির এবারের থিম ছিল বিশ্ব বিখ্যাত এই বিল্ডিং।

এই মণ্ডপ (PANDAL) দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া। তবে অষ্টমীর সকালে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ভেঙে গেল বিশাল মণ্ডপের ওপরের অংশ। তাই মণ্ডপের ওপরের দিকের বেশ খানিকটা অংশ বেঁকে গিয়েছে। নিরাপত্তার জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে এই মণ্ডপ। ডেকোরেটর ডেকে চলছে মেরামতির কাজ।

পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, মণ্ডপের পাশ দিয়ে যে বিদ্যুতের লাইন  গিয়েছে সেই লাইনও বন্ধ রাখা হয়েছে। মণ্ডপ সারানো হলে এবং বৃষ্টি কমলে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙাতেও মন্ডপ তৈরি হয়েছিল বুর্জ খলিফার আদলে। জন প্লাবনে সপ্তমীর রাত থেকেই দর্শনার্থীদের জন্য বন্ধ এই মণ্ডপ। এই নিয়ে রাজ্যে ২টি বুর্জ খলিফাতে আপাতত ‘প্যাণ্ডেল হপিং’-এ নিষেধাজ্ঞা।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং