ষষ্ঠীর দিনে উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলার দগ্ধ দেহ, বীরভূম জুড়ে ছড়িয়েছে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ষষ্ঠীর দিন বীরভূমের মল্লারপুর থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক অন্তঃসত্ত্বার দগ্ধ দেহ। বুধবার সকালে সাতবেড়িয়ায় একটি মাঠ থেকে উদ্ধার হয়  ওই দেহ। স্থানীয়রাই এদিন মাঠের মধ্যে আচমকাই  এক মহিলার দগ্ধ  দেহ দেখতে পায়। পাশে পড়ে অপরিণত শিশু ও একটি রাসায়নিকের বোতল।  তা দেখার পরেই  পুলিশকে খবর দেয় স্থানীয়রা । পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলার দেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, মহিলার দেহ এমন ভাবে পুড়ে গিয়েছে যে তাঁকে শনাক্ত করা যাচ্ছে না। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মহিলাকে এই মাঠে এনে খুন করে পোড়ানো হয়েছে কিনা তা এখন অধরা। তবে কারা এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখন জানা যায়নি।

আরও পড়ুনঃ ফেলনা জিনিস দিয়ে দুর্গাপ্রতিমা বানিয়ে তাক লাগাল স্কুল পড়ুয়া

ইতিমধ্যেই ওই মহিলার পরিচয় জানতে পুলিশ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্তঃসত্ত্বা মহিলাকে প্রথমে মাঠের মধ্যে খুন করে অভিযুক্তরা। এরপর প্রমাণ লোপাটের জন্য দেহ আগুনের পুড়িয়ে দেয়। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে খবর। তবে ষষ্ঠীর সকালে এই ঘটনায় সাতবেড়িয়ায় মাঠ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু