কন্যা যাত্রী বোঝাই বাস উলটে মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, জখম ৭

শুক্রবার ভোরে কন্যা যাত্রী বোঝাই একটি বাস উল্টে গুরুতর জখম হয়েছেন ৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident) মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া (Hariharpara) থানার কুমড়োদহ (Kumrodaha) ঘাট সংলগ্ন এলাকায়। শুক্রবার ভোরে কন্যা যাত্রী বোঝাই একটি বাস উল্টে গুরুতর জখম হয়েছেন ৭ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকে পলাতক বাসের চালক ও খালাসি। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার সময় শুক্রবার ভোর তিনটের আগে ভয়াবহ দুর্ঘটনার (Accident) মুখে পড়ে কন্যাযাত্রী বোঝাই বাস। মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থানার কুমড়োদহ ঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, শীতের রাতে গোটা এলাকার মানুষজন যখন  ঘুমে আচ্ছন্ন তখন আচমকা এক বিকট শব্দ শোনা যায়। সেই শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। তড়িঘড়ি রাস্তায় বেরিয়ে তাঁরা দেখেন একপাশে উল্টে পড়ে রয়েছে একটি বাস। ভিতরে তখন চিৎকার করছেন ৫০ থেকে ৫৫ জন যাত্রী। দৃশ্য দেখে তড়িঘড়ি তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ আধিকারিকরা। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার ফলে জখম হওয়া দু জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। জখম যাত্রীরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও খালাসি পলাতক। দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করেছে পুলিশ।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা