তুফানগঞ্জে পাওনা চেয়ে আক্রান্ত ব্যবসায়ী, অভিযুক্ত বিজেপিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, তুফানগঞ্জ : নিজের পাওনা টাকা আনতে গিয়ে বিজেপি নেতার হাতে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ (Tufangunj)। ব্যবসায়ী সহ ৩জনকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি নেতা ও তার দলবলের বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ীর নাম প্রকাশ দাস।  

জানা গিয়েছে, বক্সিরহাটের জোড়াই মোড় এলাকায় বাড়ি প্রকাশ দাসের। ২ বছর আগে বিজেপি নেতা অভিনন্দন বর্মনের দেখানো একটি জমি ৫৫ লক্ষ টাকায় কিনেছিলেন ওই ব্যবসায়ী। তুফানগঞ্জের চামটা এলাকায় ওই জমি (Land) কেনা হয়। অভিযোগ, যে জমি দেখানো হয়েছিলসেি জমি রেজিস্টার না করিয়ে অন্য জমি বিক্রি করা হয়েছে। রীতিমত টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তিনি। সেই টাকা ফেরৎ দেওয়ান নিয়েই দীর্ধদিন ধরে ওই ব্যবসায়ীকে ঘোরানো হচ্ছিল। শুক্রবার টাকা চাইতে গেলে তাঁর ওপরে চড়াও হয় ওই বিজেপি নেতা অভিনন্দন বর্মন ও তার দলবল। ব্যবসায়ীর সঙ্গে আরও কয়েকজন গিয়েছিলেন। তাঁদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরিকল্পিতভাবে বাটাম, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়।

আক্রান্তদের মধ্যে ১জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে বিজেপি কর্মীকে (BJP) জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তার কাছে থেকে কোনও উত্তর মেলেনি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আক্রান্ত ব্যবসায়ী সহ বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন জমি নিয়ে অশান্তি ছড়িয়েছে সেটাও দেখছে পুলিশ। আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ। বিধানসভা নির্বাচনের আগেই এই ধরনের ঘটনায় চাপে স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব। 

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান