জমজমাট রবিবাসরীয় প্রচার, সকাল থেকে ভোটের ময়দানে সব পক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে প্রথম রবিবার। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে প্রার্থী তালিকা প্রকাশ পরে প্রচারে নেমে গিয়েছে রাজনৈতিক দলগুলো। সকলেই নিজের নিজের মতো করে এলাকায় এলাকায় প্রচার সারছেন। তবে রবিবাসরীয় প্রচার বরাবরই আলাদা মাত্রা যোগ করে। ছুটির দিনে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করা পাশাপাশি চায়ের দোকান, আড্ডার ঠেকেও চলে প্রচার। রবিবার সকালে শহর কলকাতার পাশাপাশি রাজ্য়ের বিভিন্ন প্রান্তেও প্রচারে নেমেছেন প্রার্থীরা। সবদলের প্রার্থীরাই সারছেন রবিবাসরীয় প্রচার। 

রবিবাসরীয় ভোট প্রচারে ঝাড়গ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেন। শহরের সবজি বাজারে প্রচার করলেন তিনি। রবিবারের বাজারে ভিড় থাকে অন্যদিনের তুলনায় বেশি। সেখানে বহু মানুষ আসেন। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী। প্রচার সারলেন। তাঁদের অভাব অভিযোগের কথাও শুনলেন। এদিন মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন শশী পাঁজা। শ্যামপুকুরে পায়ে পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছে যান তিনি। নবরাত্রী উপলক্ষে মায়ের মন্দিরে পুজো দিলেন তিনি। সকালে বরানগরে জনসংযোগ সারছেন অভিনেত্রী সায়ন্তিকা। মেয়ে শ্রেয়া পান্ডের হয়ে সকালে প্রচারে নেমেছেন বিদায়ী বিধায়ক সুপ্তি পান্ডে। তিনিও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। শ্রেয়া পান্ডে নিজেও প্রচারে নেমেছেন। মানিকতলায় দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তাঁর কথায়, এটা তাঁর নিজের জায়গা। বহু সময়ে এলাকাবাসীর সঙ্গে দাঁড়ান তিনি। 

জলপাইগুড়ি শহরের দিনবাজারে প্রচার সারলেন বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। জলপাইগুড়ি কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। ছুটির দিনে বাজারে ভিড় থাকে। তাই বাজারকে প্রচারের জায়গা হিসেবে বেছে নিয়েছেন তিনি। এদিন দিনবাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এদিন সকাল সকাল নিজের খাস তালুকে প্রচার করতে নেমে পড়েছেন অর্জুন সিং। নোয়াপাড়ায় নিজের খাসতালুকে প্রচার সারলেন তিনি। ঢাক ঢোল সহযোগে প্রচার করলেন বিজেপি প্রার্থী। নিজের এলাকার একাধিক মন্দিরে পুজো দিলেন তিনি। ইছাপুরে মিছিল করলেন। রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থীও এদিন প্রচার সেরেছেন। বাগুইআটি বাজারে প্রচার করেছেন তিনি।    

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা