ভুটান থেকে সস্তায় কিনে বেশি দামে বিক্রির ছক! জলপাইগুড়িতে উদ্ধার বস্তাভর্তি আইফোন

সস্তায় কিনে বেশি দামে বিক্রির ছক, বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকার আইফোন। ঘটনাটি খোদ জলপাইগুড়ির ঘটনা। আদতে ফোনগুলি আনা হচ্ছিল ভুটান থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সস্তায় কিনে বেশি দামে বিক্রির ছক, বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকার আইফোন। ঘটনাটি খোদ জলপাইগুড়ির ঘটনা। আদতে ফোনগুলি আনা হচ্ছিল ভুটান থেকে। জানা গেছে, ভুটান থেকে সস্তায় কিনে পশ্চিমবঙ্গে বেশি দামে বিক্রির ছক কষেছিল পাচারকারীরা। ভুটান থেকে বস্তায় মুড়ে জলপাইগুড়ি তে আনা হচ্ছিল আইফোনগুলি। পুলিশ সূত্রের খবর, প্রায়শই সীমান্তে অবৈধ কারবারিকে ধরা হয়।

এদিন সীমান্ত শহর জয়গাঁয় বেশি দামে বিক্রির মতলবে এক যুবক বস্তায় ভরে আইফোনগুলি এনেছিল। আর পুলিশকে দেখেই ওই যুবক ভুটানের গেট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে পুলিশ যুবককে ধরে ফেলেন। এবং তাঁর কাছ থেকে বস্তাভর্তি আইফোন জব্দ করা হয়। পুলিশ সূত্রের খবর, ভুটানে আইফোন সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয়। সেখান থেকে এই দামে কিনে GST ফাঁকি দিয়ে জয়গাঁ ও আশেপাশের এলাকায় প্রায় দেড় লাখে আইফোন বিক্রি করে দুষ্কৃতীরা। উদ্ধার হওয়া মোবাইলগুলি সেভাবেই পাচার করার পরিকল্পনা করা হয়েছিল। কেননা ভারতীয় বাজারে আইফোনের দাম সর্বোচ্চ।

তাই প্রায়শই অল্পদামে কিনে ভারতীয় বাজারে বেশি দামে বিক্রি করে দুষ্কৃতীরা। এবার এ রাজ্যে এমন ঘটনা সামনে এলো। পুলিশ এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে। কতদিন ধরে চক্রটি সক্রিয় হয়েছে। এই চক্রটি কম দামে মোবাইল ফোন এনে তা কোথায় কোথায় ছড়িয়ে দিত সবটাই এখন তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যে এই চক্রের যারা গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে থাকা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোনের যাবতীয় তথ্য ঘেঁটে দেখছে পুলিশ।

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?