SIR আবহের মাঝেই মেমারিতে ২১ জনের হাতে সিএএ সার্টিফিকেট

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: এসআইআর (SIR) আবহে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে আরও ২১ জন উদ্বাস্তু হাতে পেলেন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর সার্টিফিকেট। মেমারি থানার অন্তর্গত পারিজাতনগর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে নাগরিকত্বের নথি তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের মুখে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে এই আইনের মাধ্যমে একটি দ্রুততর পথ তৈরি করা হয়েছে।

এদিন স্থানীয় পঞ্চায়েত সদস্য হরিদাস মণ্ডল বলেন, “উদ্বাস্তু হিন্দুদের চিন্তার কোনও কারণ নেই। সিএএ-এর মাধ্যমে তাঁরা বৈধভাবে ভারতীয় নাগরিকত্ব পাবেন।” যাঁরা এদিন নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন, তাঁদের মুখে স্বস্তি ও আনন্দ স্পষ্ট ছিল।

আরও পড়ুন: রেশম শিল্পে কেরিয়ার গড়তে চান? জেনে নিন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের এই কোর্সের বিস্তারিত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিষয়টি নিয়ে উদ্বাস্তু হিন্দুদের মধ্যে অসন্তোষও দেখা গিয়েছিল। পরে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতৃত্বের তরফে বারবার আশ্বাস দেওয়া হয় যে, দ্রুত নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সম্প্রতি বিভিন্ন জায়গায় সিএএ-এর শংসাপত্র দেওয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের উদ্বাস্তুদের আবেদনের ভিত্তিতে সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ২০১৯ সালে এই আইন সংশোধিত হলেও এর কার্যকরী বিধি অনেক পরে তৈরি হয়। ফলে আবেদন পদ্ধতি ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও জটিলতা রয়ে গিয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় নাগরিকত্ব পেয়ে পারিজাতনগরের বাসিন্দা টিন সরকার বলেন, “আমরা বাংলাদেশের গোপালগঞ্জে থাকতাম। স্বামীর মৃত্যুর পর সেখানে নানা অত্যাচারের মুখে পড়তে হয়। ১৯৯৯ সালে বাধ্য হয়ে দেশ ছাড়ি এবং বনগাঁ সীমান্ত দিয়ে ভারতে আসি। তখন আমাদের কাছে কোনও কাগজপত্র ছিল না। পরে এখানকার দীপেন্দু ও হরিদাস মণ্ডলদের উদ্যোগে আমাদের মতো অনেকেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছি। তাঁদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার