রেশম শিল্পে কেরিয়ার গড়তে চান? জানুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের এই কোর্স নিয়ে বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: রেশম শিল্প ও রেশম চাষকে কেন্দ্র করে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ রয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে অবস্থিত মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এমএসসি সেরিকালচার কোর্স। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের পাঠদান বর্তমানে কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসে পরিচালিত হয়। সেরিকালচার বিষয়ের আওতায় রেশম চাষ, রেশম উৎপাদন, রেশম শিল্পের প্রযুক্তি ও এই ক্ষেত্রের গবেষণার বিভিন্ন দিক নিয়ে পড়াশোনা করা হয়।

এই বিষয় নিয়ে পড়াশোনা করলে রাজ্য সরকারের মৎস্য ও কৃষি-সংক্রান্ত বিভিন্ন দফতর এবং কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট বিভাগে চাকরির সুযোগ তৈরি হয়। এমএসসি সম্পন্ন করলে গবেষক হিসেবে কাজ করার সম্ভাবনা থাকে। আর স্নাতক স্তরে অনার্স থাকলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদেও কাজের সুযোগ মিলতে পারে। পাশাপাশি নিজের উদ্যোগে রেশম শিল্পের ব্যবসা শুরু করে স্বনির্ভর হওয়ার সুযোগও রয়েছে।

আরও পড়ুন: সাতদিন পরেই বিয়ে, বাহারিনে আটকে হবু বর, দুশ্চিন্তায় দুই পরিবার

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের এমএসসি সেরিকালচার কোর্সের মেয়াদ দুই বছর, যেখানে মোট চারটি সেমিস্টার রয়েছে। এগ্রিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, জুলজি অথবা বোটানি বিষয়ে অনার্সসহ স্নাতক ডিগ্রি এবং ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকলে এই কোর্সে আবেদন করা যায়। বর্তমানে মোট আসন সংখ্যা ৩০টি। এর মধ্যে সাধারণ বিভাগে ১৫টি আসন রয়েছে। এছাড়াও এসসি, এসটি, ওবিসি এবং পিডব্লিউডি বিভাগে সংরক্ষিত আসন রয়েছে।

ভর্তির ফি-র ক্ষেত্রেও খরচ তুলনামূলক কম। প্রথম সেমিস্টারের জন্য প্রায় ৩,৮৫০ টাকা, দ্বিতীয় সেমিস্টারে ২,৯৫০ টাকা, তৃতীয় সেমিস্টারে ৩,৯৫০ টাকা এবং চতুর্থ সেমিস্টারে ৩,০৫০ টাকা দিতে হয়। সব মিলিয়ে পুরো কোর্সের মোট খরচ প্রায় ১৩,৮০০ টাকা।ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট murshidabaduniversity.ac.in-এ নজর রাখতে পারেন।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে