এই মুহূর্তে

অপরাজিতার পাপড়ি থেকে তৈরি ‘ব্লু টি’, রোজগারের নয়া দিশা দেখাচ্ছে কৃষকদের

নিজস্ব প্রতিনিধি: এখন অনেকেই স্বাস্থ্য সচেতন। তাই ভেবে চিনতে খাবার খান। তবে চায়ের প্রতি সকলের আলাদাই এক ভালোবাসা রয়েছে। চাইলেও ছাড়তে পারেন না চায়ের এই নেশা। বাজারে এখন নানা ফ্লেভারের চা পাওয়া যায়। তবে চায়ে থাকা ক্যাফিনের মাত্রা শরীরের জন্য ক্ষতিকারক। কিন্তু চায়ের নেশা কাটানো মুশকিল। তাই এখন অনেকেই ঝুঁকছেন হার্বাল টি-এর দিকে। যার মধ্যে এখন সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে ‘ব্লু টি’। যা তৈরি হয় অপরাজিতার পাপড়ি শুকিয়ে। এই চা এখন কৃষকদের বাড়তি রোজগারের নয়া দিশা দেখাচ্ছে। 

অপরাজিতা ফুল শুকিয়ে বানিয়ে ফেলেছেন ‘ব্লু টি’ বানাচ্ছেন নরেন্দ্রপুর কৃষি প্রশিক্ষণকেন্দ্র ও স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপকরা । এই চায়ে কোনও কিছু মেশানো হয় না। তাই  এটা   চায়ের পাতা নয়। চা করার সময় চা পাতার বদলে দেওয়া হচ্ছে শুকনো অপরাজিতা ফুলের পাপড়ি। কৃষকদের আয়ের উৎসব হিসেবে পথ দেখাচ্ছেন অধ্যাপকরা। দিচ্ছেন অপরাজিতা ফুল চাষের পরামর্শ। উৎপাদিত ফুল শুকিয়ে  চায়ের মতো পাতা বানিয়ে  বাজারে বিক্রি করতে পারবেন কৃষকরা।

গবেষকরা বলছেন, এই নীল চা তৈরি করা যায় দু’ভাবে । প্রথমটি হল   ফুলগুলি একটি পাত্রে রেখে সেটি জাল দিয়ে ঢেকে রেখে   সূর্যের আলোর নীচে রাখতে হবে। পাঁচ থেকে সাতদিন দু’ঘণ্টা করে রাখলে ফুলের পাপড়ি যাবে শুকিয়ে। খেয়াল রাখতে হবে যে যেন ধুলোবালি ও পোকামকড় না পড়ে। শুকিয়ে গেলে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে চায়ের মতো পাতা। তাছাড়া  ল্যাবরেটরিতে হট এয়ার ওভেনে দু’দিন ৫০ থেকে ৬০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ মিনিট করে শুকিয়ে  নিলেও হবে ব্লু টি পাতা। তবে এই পদ্ধতিতে অনেক সময় ফুলের সুবাস কমে যায়।   

নীল চায়ের গুণাগুণ 

এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী।

স্নায়ুরোগের ক্ষেত্রে কার্যকরী।

অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে।

ব্লু টিতে ক্যাফিন কম থাকায় ক্ষতি কম হয়।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

কলকাতার কাছেই পাখিদের স্বর্গরাজ্য, ঘুরে আসুন এই অভয়ারণ্যে

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

আবহাওয়া বদলে জ্বর-সর্দি-কাশিকে বলুন বাই-বাই, ৫ টেকনিকে বাড়ান ইমিউনিটি

রোজ ১২টা-১টায় বিছানায় যাচ্ছেন? শরীরের জন্য বড় ঝুঁকি! সতর্ক হোন এখনই

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ