চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক নিয়োগ মামলায়  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্যানেল প্রকাশের নির্দেশকে খারিজ করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া হয়। তাই ২০১৬ সালের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার সেই নির্দেশকে খারিজ করেছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের বেঞ্চ। এদিন দুই বিচারপতির বেঞ্চ জানায়, প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করা হয়েছে। তাই মামলার বাকি অংশের শুনানি হবে একক বেঞ্চে ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ১৫ই জানুয়ারির মধ্যে ২০১৬ সালের প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে। ১০ই জানুয়ারি সেই নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বস্তুত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। এদিন শুনানি চলাকালীন সময় পর্ষদের আইনজীবী বলেন, কতবার একই প্যানেল প্রকাশ করা যাবে ? তা শুনেই বিচাপতি বলেন, আপনারা যদি প্যানেল প্রকাশ করে থাকেন তাহলে সেটা আদালতে জমা দিতে কিসের অসুবিধা? এই প্রশ্ন শুনে পর্ষদের আইনজীবী বলেন, ছয়- সাত বছর পর প্যানেল সামনে আনতে বলা হচ্ছে। তা কি করে প্রকাশ করা সম্ভব। তবে এদিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের কোন বিচারপতির মন্তব্য শোনেনি।

প্রসঙ্গত, ২০১৪ সালে টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হয়েছিল। আর সেই নিয়োগেই উঠে এসেছে গোলমালের খবর। তা নিয়ে চাকরি প্রার্থীরা রাজপথে ধর্না দেওয়া শুরু করে।  আর তাই পর্ষদকে ২০১৬ সালে প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

‘১০ হাজার ভোট ডাউন দেব’, কার্যালয়ে বসেই দলীয় প্রার্থীকে হারানোর ছক তৃণমূল নেতার

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

মালদার তিনটি ডিসি আর সি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা

হুডখোলা গাড়িত চেপে ভোটপ্রচারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ