মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে স্বস্তি দিয়ে রায় হাইকোর্টের

আদালতের এই রায়ের জেরে বিজেপি কিছুটা হলেও ধাক্কা খেল। কেননা মনে করা হচ্ছিল মৌসুমি রায় এই মামলা ঠুকলেও আদতে এই মামলার পিছনে গেরুয়া শিবিরের মাথাই কাজ করছে। কিন্তু ভোটগ্রহণের ২৪ ঘন্টা আগে কলকাতা হাইকোর্টের এই রায় বিজেপিকে ধাক্কাই দিয়ে দিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বিধাননগর পুরনিগমের নির্বাচন। তার আগে শুক্রবার রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে বড়সড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বিধাননগরের বাসিন্দা মৌসুমী রায় কলকাতা হাইকোর্টে মামলা ঠুকেছিলেন মুখ্যসচিবের বিরুদ্ধে। সেই মামলাতেই এদিন মুখ্যসচিবকে স্বস্তি দিল হাইকোর্টের রায়। যার জেরে আবারও ধাক্কা নেমে এসেছে গেরুয়া শিবিরে। ভোটগ্রহণের ২৪ ঘন্টা আগে মুখ্যসচিব প্রশ্নে হাইকোর্ট যা রায় দিল তা কার্যত বিজেপির বিরুদ্ধে।

বিধাননগর পুরনিগম এলাকার বাসিন্দা মৌসুমি রায় কলকাতা হাইকোর্টে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মমলায় বলা হয়েছিল, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যাতে দ্রুত করানো হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন মুখ্যসচিব পদে থাকা এইচ কে দ্বিবেদী। এখন তাঁকেই যদি বিধাননগর পুরনিগমের নির্বাচনে যুক্ত রাখা হয় তাহলে তিনি নিরপেক্ষ ভাবে তাঁর কাজ নাও করতে পারেন। তাই আদালত যেন মুখ্যসচিবকে বিধাননগরের পুরনির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার নির্দেশ দেয়। সেই মামলারই এদিন দ্বিতীয় শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানেই মুখ্যসচিবকে স্বস্তি দিয়ে মামলার রায় দিয়েছে এদিন।

হাইকোর্ট এই মামলায় রায় প্রদানের ক্ষেত্রে জানিয়েছে, মুখ্যসচিবকে আদালত কোনও দায়িত্ব দেয়নি। শুধুমাত্র কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কমিশন নিজে মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছিল। এটা একটা কাজের অংশের মধ্যে পড়ে। সেক্ষেত্রে ভোট প্রক্রিয়া থেকে মুখ্যসচিবকে সরিয়ে রাখার প্রশ্ন আসে না। মুখ্যসচিবকেও আলাদা করে কোনও উত্তর দিতে হবে না। আদালতের এই রায়ের জেরে বিজেপি কিছুটা হলেও ধাক্কা খেল। কেননা মনে করা হচ্ছিল মৌসুমি রায় এই মামলা ঠুকলেও আদতে এই মামলার পিছনে গেরুয়া শিবিরের মাথাই কাজ করছে। কিন্তু ভোটগ্রহণের ২৪ ঘন্টা আগে কলকাতা হাইকোর্টের এই রায় বিজেপিকে ধাক্কাই দিয়ে দিল। নির্বাচনের আগে বিজেপি প্রশাসনিক নিরপেক্ষতাকে যেভাবে প্রশ্নের মুখে ফেলে দেওয়ার ছক কষছিল তা কার্যত এদিন ধাক্কা খেল হাইকোর্টের রায়ে।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩