আদালত অবমাননার রুলের উত্তর দিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় রাজীবকে

কলকাতা হাইকোর্ট এদিন রাজীব কুমারকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার রুলের উত্তর দেওয়ার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে হয়ে যাওয়া রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনী(Central Para Military Force) মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশ কার্যকর করেননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ(Rajib Sinha)। এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টেই। যেহেতু পঞ্চায়েত নির্বাচনের সময় রাজীব সিনহা রাজ্য নির্বাচন কমিশনারের(West Bengal State Election Commissioner) দায়িত্ব পালন করেছিলেন, তাই তাঁর বিরুদ্ধেও আদালত অবমাননার মামলা দায়ের হয়। শুক্রবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়ে দেন, আদালত রাজীব কুমারকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিচ্ছে আদালত অবমাননার রুলের উত্তর দেওয়ার জন্য। কিন্তু আদালত প্রয়োজন মনে করলে আবার ডেকে পাঠাবে রাজ্য নির্বাচন কমিশনারকে। ৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর না করার জেরে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতে পরে যুক্ত করা হয় রাজীবকেও। মামলাটি প্রথমে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে গিয়েছিল। সেখানেই আদালত অবমাননার রুল জারির নির্দেশ দেওয়া হয়েছিল। মামলাটি এদিন ফের শুনানির জন্য উঠলে সেখানে সশরীরে হাজিরা দেন রাজীব। কেননা আদালত অবমাননার রুল জারি হওয়ায় সশরীরে আদালতে এসে জবাবদিহি করতে হয় অভিযুক্তকে। তাঁকে জানাতে হয়, কেন তিনি আদালতের নির্দেশ অমান্য করেছেন? সেই সূত্রেই এদিন রাজীব আদালতে সশরীরে হাজিরা দেন। যদিও প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কমিশন যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করেনি, তা সংবাদপত্র মারফত জানতে পেরেছেন তিনিও। তারপরেও তিনি জবাবদিধির জন্য রাজীবকে ১৫ ডিসেম্বর অবধি সময় দিয়েছেন।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা