দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নবদ্বীপের রাস উৎসবে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Curtesy; Google

নিজস্ব প্রতিনিধি: নবদ্বীপ মানেই মহাপ্রভুর দেশ। আর মহাপ্রভুর দেশ মানেই রাস উৎসব, যার জনপ্রিয়তা গোটা দেশ জুড়ে। তবে রাস নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্দিষ্ট শব্দ বিধি মেনে নবদ্বীপের রাস উৎসবে ব্যবহার করতে হবে মিউজিক সিস্টেম, জানিয়েছে আদালত।

রাস উৎসবে অংশ নিতে সারা দেশ থেকে মানুষ ভিড় করেন নবদ্বীপে। সেই সাথে চলে শব্দদানবের তাণ্ডব। সম্প্রতি শান্তিপুরের বেশ কিছু পরিবেশ প্রেমী এই তান্ডবের বিরুদ্ধে সরব হয়েছিলেন। থানায় অভিযোগও দায়ের করেন তারা। সেই শব্দ দানবের তাণ্ডব রোধে এবার নবদ্বীপ থানার তরফে আগাম সতর্কবার্তা প্রচার করা হয়। সতর্কবার্তা লেখা লিফলেটে লেখা ছিল, রাস উৎসেবর শোভাযাত্রায় কোনও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যাবে না। সেই নিয়ে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। মামলা হয় কলকাতা হাইকোর্টে।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে সেই মামলায়। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, শব্দবিধি মেনে নবদ্বীপের রাস উৎসবে মিউজিক সিস্টেম ব্যবহার করা যাবে। তবে নবদ্বীপ থানার তরফে বলা, প্রতি পুজোর থেকে তিন থেকে পাঁচ জন করে শোভাযাত্রায় যোগ দিতে পারবেন। পুলিশের এই সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছুটা হলেও শান্ত হয়েছে ক্ষুব্ধ জনতারা। তবে নদিয়ার রাস উৎসবের পিছনে জড়িয়ে রয়েছে ঐতিহ্য মন্ডিত ইতিহাসও। তাই তো মহাপ্রভুর টানে সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে এখানে। রাজা কৃষ্ণচন্দ্র নবদ্বীপে শাক্ত রাস উৎসবের প্রচলন করেছিলেন। পরবর্তীকালে তাতে জনসাধারণের অংশগ্রহণের সংখ্যা দারুণভাবে বৃদ্ধি পায়। ক্রমেই রাস উৎসব সার্বজনীন রূপ ধারণ করে।

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ