পুজোর মুখে দুঃসংবাদ, চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা ৩০ জানুয়ারি পর্যন্ত ভাতা পাবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: চারদিকে যখন পুজোর রোশনাইয়ের আলোয় ঝলমল,   তখন অন্ধকার নেমে এল স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের প্যানেলের চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জীবনে। রাজ্য সরকারের তরফে তাদের যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মেয়াদ আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, ‘আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের কোনও ভাতা দিতে পারবে না রাজ্য সরকার।’ হাইকোর্টের এদিনের নির্দেশের পরেই হতাশ হয়ে পড়েন গ্রুপ সি ও ডি কর্মীরা। দুর্গাপুজোর মুখে এমন সিদ্ধান্ত তাঁদের ক্ষেত্রে বিনা মেঘে বজ্রপাতের মতোই।

নিয়োগের ক্ষেত্রে অনিয়মের দায়ে প্রথমে কলকাতা হাইকোর্টের তরফে ২০১৬ সালের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগ বাতিল করে দেওয়া হয়। প্রথমে সিঙ্গেল বেঞ্চ ওই রায় দিয়েছিল। পরে ডিভিশন বেঞ্চও একই রায় বহাল রাখে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু শীর্ষ আদালতও একই রায় দেয়। পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার-এসএসসি ও চাকরিহারারা। কিন্তু তাও খারিজ করে দেয় শীর্ষ আদালত। গত ৭ ও ১৪ সেপ্টেম্বর শীর্ষ আদালতের নির্দেশে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পরেই চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। ওই ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে  মামলা দায়ের হয়েছিল। সেই মামলার ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভাতা দেওয়ার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। পুজোর আগেই স্থগিতাদেশ প্রত্যাহারের আশায় বুক বেঁধেছিলেন চাকরিহারারা। পুজোয় সন্তান-সহ পরিবারের মুখে হাসি ফোটার অপেক্ষায় দিন গুনছিলেন। কিন্তু এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানোয় পুজো জৌলুসহীন হয়ে গেল চাকরিহারাদের কাছে।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা