OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : ওবিসি নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিনই কলেজে ভর্তির জন্য খুলে গিয়েছে পোর্টাল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, বুধবার সকাল থেকে পড়ুয়ারা ওই পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন জানাতে পারবেন। কিন্তু ওবিসি সমস্যা নিয়ে ভর্তি প্রক্রিয়ায় জট থেকেই গেল। ১৮ জুন থেকে প্রথম পর্যায়ে ১ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে পোর্টালে।

আবেদন জমা করা গেলেও ভর্তি কী পদ্ধতিতে হবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কলেজে ভর্তি এবং চাকরিতে নিয়োগ প্রক্রিয়াতে সমস্যা দেখা দিচ্ছে। কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পরে ওবিসি পড়ুয়ারা কী সুযোগ সুবিধা পাবেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে। আবেদন জমা করা গেলেও, ভর্তির সময় পড়ুয়ারা কত শতাংশে ভিত্তিতে ভর্তি হতে পারবেন। কতটা কাটঅফ থাকবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

চাকরির ক্ষেত্রে ১০০ পয়েন্ট রোস্টারেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তারপরেই কলেজে ভর্তির পাশাপাশি চাকরি ক্ষেত্রে নিয়োগেও এই বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে। যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের মধ্যে ওবিসি সম্প্রদায়ভুক্তরা কীভাবে নিয়োগ পাবেন। কত শতাংশ নম্বরের ভিত্তিতে তাঁরা চাকরি পাবেন সেই বিষয়টি স্পষ্ট নয়।

১৪০টি জনজাতিকে নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্যে। সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিয়েছে আদালত। বলা হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আগামী ২৪ জুলাই ওবিসি তালিকা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে জায়গা পেয়েছে ১৪০টি জনজাতি। ওবিসি এ ও বি বিভাগে যথাক্রমে ৪৯টি এবং ৯১টি শ্রেণি রয়েছে। আরও ৫০টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কিন্তু এতেই এবার স্থগিতাদেশ দিয়েছে আদালত। চাকরির ক্ষেত্রে ১০০ পয়েন্ট রোস্টারেও স্থগিতাদেশ।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর