মোমবাতির চাহিদা দিনের পর দিন কমছে, চিন্তায় ব্যবসায়ীরা, ধুঁকছে এই কুটির শিল্প

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আর কয়েকদিন পরেই দীপান্বিতা অমাবস্যা। রাজ্যের বিভিন্ন প্রান্তে কালীপুজোর বাহুল্য রয়েছে। আলোর এই উৎসবে অন্যতম উপকরণ হল মোমবাতি। হাজারো মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠবে অমাবস্যা নিকস কালো অন্ধকার । কিন্তু মোমবাতির লালচে আলোর মাঝে কালো অন্ধকার দেখার অনাবিল আনন্দ আর দেখা যায় না। কারণ চীনা বৈদ্যুতিন বাতি বাজার ছেয়ে গিয়েছে। আর এর ফলে সাবেকি মোমবাতির বাজার সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে গিয়েছে। বাতিকরদের কাছ থেকে জানা গিয়েছে , বাজারে প্রতিযোগিতা যেমন বেড়েছে ,তেমনি বাতি ব্যবহারে চল কমেছে।

ফলে মার খাচ্ছে সাবেক বাতি ব্যবসা। অথচ বাংলার কুটির শিল্প হিসেবে মোমবাতি তৈরি ছিল একসময় বেশ জনপ্রিয়। চীনা আলো, বাজারে অসম প্রতিযোগিতা এবং জিএসটি আয় এ বছর কমে যাবে বলেই আশঙ্কা করছেন বাতিকররা। মাস ছয়েক আগে যখন নতুন জিএসটি চালু হয়নি তখন কাঁচামাল কিনে নেওয়ায় আর্থিক লোকসান হয়েছে ব্যবসায়ীদের এমনটাই জানাচ্ছেন তারা। এর পাশাপাশি অনেকেই খুচরো মোমবাতির ব্যবসা শুরু করেছে।

আগে কালীপুজোর সময় যে পরিমাণ মোমবাতি যোগান দিতে হতো সেই অর্ডার এখন আর মেলে না। সব মিলিয়ে মোমবাতি শিল্প অনেকটাই ধুঁকছে। এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনরা কোনভাবে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছে। কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। মোমবাতি শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রতি মুহূর্তে চলছে এক অজানা লড়াই।মোমবাতি শিল্পকে বাঁচিয়ে রাখতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে ভর্তুকি দিয়ে এগিয়ে আসতে হবে বলে দাবি তুলেছেন এই শিল্পের সঙ্গে যুক্ত থাকা কারবারিরা। সেই সঙ্গে আধুনিক আলোর ব্যবহার ও বিক্রি বন্ধ করতে হবে। তবেই মোমবাতি শিল্প বাঁচবে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং