তৃণমূল বিধায়কের উদ্যোগে দলীয় কার্যালয় ভেঙে তৈরি যাত্রী প্রতিক্ষালয়, ধন্য-ধন্য করছে আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: তৃণমূল কংগ্রেস যে সাধারণ মানুষের জন্য কাজ করে, ফের একবার তা প্রমাণ করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।  তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙে দিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে গড়ে তুললেন যাত্রী প্রতিক্ষালয়। উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা বলে বিভিন্ন রাজনৈতিক দলের অফিস দখল করে নেওয়ার ঘটনা আকছার ঘটে থাকে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের মা মাটি মানুষের দলীয় অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়ে সাধারণ মানুষের কথা ভেবে তৈরী করলেন ঝাঁ চকচকে যাত্রী প্রতিক্ষালয়(Passengers Shelter)।

এমন অবাক করা কাণ্ড খোদ ক্যানিং মহকুমা তথা দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিরল।ক্যানিং মহকুমা হাসপাতাল লাগোয়া তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস ছিল।বর্তমানে সেই অফিস ভেঙে ফেলা হয়েছে। সাধারণ মানুষ এবং হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ রোগী ও তাদের পরিবারের লোকজনের কথা ভেবে,গড়ে তোলা হয়েছে ঝাঁ চকচকে যাত্রী প্রতিক্ষালয়।

যেখানে সাধারণ মানুষ আরামদায়ক ভাবে ২৪ ঘন্টা বিশ্রাম নিতে পারবেন। দলীয় কার্যালয় ভেঙে সাধারণ মানুষের জন্য এমন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা। সূত্রের খবর, আগামী সপ্তাহে সাধারণ মানুষের জন্য এই যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন হবে। শীততাপনিয়ন্ত্রিত এই যাত্রী প্রতীক্ষালয় ও বিশ্রামাগার আগামী দিন ক্যানিংয়ের মডেল হয়ে উঠবে। বর্তমান বঙ্গের রাজনীতিতে নিঃসন্দেহে আলাদা বার্তা বহন করছে ক্যানিংয়ের বিধায়কের(MLA Canining West) এই কর্মকাণ্ড।ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক যে ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনা গ্রহণ করেছেন এই রকম অন্যান্য বিধায়করা যদি উদ্যোগ গ্রহণ করে সেক্ষেত্রে মা মাটি মানুষের দল সার্থক রূপ নেবে বলে মনে করছেন আমজনতা।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে