ক্যানিংয়ে দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য,তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে দম্পতির জোড়া মৃত উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের এলাকা বয়েসিং গ্রামে ।মৃত দম্পতির নাম নাজির মোল্লা(Nazir Molla) বয়স ২৩ ।রিঙ্কি মোল্লা(Rinki Molla) বয়স ২১ বলে জানা গিয়েছে। বিগত প্রায় চার বছর আগে নাজির ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্ধমানের কাটোয়া রিংকির সাথে। পরে বিয়ে হয়। নাজির পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। দিব্যি চলছিল ওই দম্পতির সংসার। ইদানিং প্রায় এক সপ্তাহ ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা চলছিল বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ।

সেই বচসা চলাকালীন সকালে হঠাৎ দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। সূত্রের খবর, পরিবারের লোকজন মৃত দেখতে পেয়ে ক্যানিং থানায় (Caning P.S.)পুলিশের খবর দেয়। ক্যানিং থানার পুলিশ নাজির ও রিংকিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই দম্পতিকে মৃত বলে ঘোষণা করে। সূত্রের খবর রাতেই বচসার জেরে স্ত্রীকে প্রথমে শ্বাস রোধ করে খুন করে পরে তার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে এমনই জানা যায়। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। তদন্তে ক্যানিং থানার পুলিশ। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কি কারনে স্বামী – স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। দুটি মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বামী এবং স্ত্রী দুজনেরই মোবাইল ফোন(Mobile Phone) পুলিশ তদন্তের স্বার্থে আটক করেছে। মোবাইল ফোনের সুত্র ধরে পুলিশ এই ঘটনার পেছনে কোন অবৈধ সম্পর্ক ছিল কিনা তা জানার চেষ্টা করছে।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির