খুন হওয়ার আশঙ্কায় পুলিশ সুপারের দ্বারস্থ ক্যানিং পশ্চিমের বিধায়ক

খুন হতে পারেন যে কোনও সময়, আর এই আশঙ্কায় এবার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুন হতে পারেন যে কোনও সময়, আর এই আশঙ্কায় এবার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। বুধবার বারুইপুরের পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন পরেশ রাম দাস। এদিন পুলিশ সুপারের কাছে নিজের নিরাপত্তার জন্য আবেদন করেছেন ওই বিধায়ক। লিখিত ভাবে নিজের আশঙ্কার কথা বিস্তারিত জানিয়েছিন তিনি।

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বুধবার দুপুরে বারুইপুরে পুলিশ সুপারের অফিসে আসেন। এদিন তিনি জানান, কয়েক জন দুষ্কৃতী তাঁকে খুন করার পরিকল্পনা করছে। গোপন সূত্রে তিনি এ কথা জানতে পেরেছেন, আর তাই নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আরও দাবি করেন, এর আগেও তাঁকে এক বার খুন করার ষড়যন্ত্র করা হয়েছিল। এমনকি তাঁকে খুন করার জন্য সুপারি নিয়োগের চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন পরেশ রাম। তিনি জানান, এক ব্যক্তিকে ৮-৯ লাখ টাকার অফার দেওয়া হয়েছে আমাকে খুন করা জন্য। সেই ব্যক্তি স্বয়ং বিধায়ককে এ কথা জানিয়েছেন বলে দাবি তাঁর। শুধু পুলিশকে জানানো নয়, বিষয়টি নিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানাবেন বলেও জানান তিনি।

বিধায়ক পরেশ রাম দাসের কথায়, ‘আমি ক্যানিং থানায় লিখিত দিয়ে এখানে এসেছি। বেশ কিছু দুষ্কৃতী তার মধ্যে চিরণ হালদার রয়েছে। সে এবং আরও চার-পাঁচ জন দুষ্কৃতী ষড়যন্ত্র করছে এবং জড়ো হচ্ছে আমাকে খুন করার জন্য। এ নিয়ে আমি প্রশাসনকে জানালাম। যেহেতু আমি তৃণমূল বিধায়ক তাই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাব গোটা ব্যাপারটা।’

লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা