ভূস্বর্গে জঙ্গি হামলায় শহিদ ব্রিজেশের কফিনবন্দি দেহ এল শিলিগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ক্যাপ্টেন ব্রিজেশ থাপার কফিন বন্দি দেহ এল শিলিগুড়ির ব্যাঙডুবি সেনা ছাউনিতে। এখানে শ্রদ্ধা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হবে দার্জিলিঙের লেবংয়ে। ব্যাঙডুবিতে ছিলেন শহিদ ব্রিজেশের পরিবার। এদিন শ্রদ্ধা জানাতে দিল্লি থেকে ছুটে আসেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। তিনি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ তুলে কড়া বার্তাও দেন। জানা গেছে বাগডোগরা বিমানবন্দরের আলফা জনে অবতরণ করানো হয় ক্যাপ্টেন ব্রিজেশের দেহ। সেখান থেকে ব্যাং ডুবি সেনা ছাউনিতে নিয়ে আসা হয় শহীদের দেহ।

সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সংসদ রাজু বিস্তা ,গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের এক্সিকিউটিভ চেয়ারম্যান অনিত থাপা, জেলাশাসকসহ প্রাক্তন সেনা জওয়ানরা। জানা গেছে বুধবার ব্যাং ডুবি সেনা ছাউনিতেই থাকবে ব্রিজেশের দেহ। বৃহস্পতিবার সকালে লেবং- এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে তার কফিনবন্দি দেহ।ব্রিজেশের স্কুল জীবন কাটে দার্জিলিঙে। এরপর তিনি মুম্বাইয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন সেখান থেকে বিটেক পাস করে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষায় বসে ছিলেন। ২০১৮ সালের পরীক্ষায় পাস করার পর পরের বছর তিনি যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। দু বছরের দশটি রাষ্ট্রীয় রাইফেলসে মোতায়ন ছিলেন তিনি। এরপর তাকে ভারতীয় সেনার ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সের অধীনে জম্মু-কাশ্মীরে ডোডা সেনা ছাউনিতে পাঠানো হয়।

ওই ছাউনিতে ব্রিজেশ এ- কোম্পানির কমান্ডার ছিলেন। সোমবার গোপন খবরের ভিত্তিতে ডোডা জেলায় দেশা জঙ্গলে এলাকায় জঙ্গিদের সন্ধানে নামে ভারতীয় সেনার একটি দল। জঙ্গলে অভিযানের সময় আচমকা জঙ্গিরা সেনা জওয়ানদের উপরে গুলি বর্ষন করতে শুরু করে। কুড়ি মিনিট চলা রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে জখম হন ব্রিজেশ সহ চারজন সেনা জওয়ান। রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হলেও কাউকেই শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। এই শহীদ জোওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে এসে বিজেপি সাংসদ রাজু বিস্তা দাবি করেন পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। একটি এয়ার স্ট্রাইক – এর প্রয়োজন আছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য