‘সিংহম’ অজয় পাল শর্মার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় হস্তক্ষেপ করল না আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পছন্দের পুলিশ আধিকারিক ‘সিংহম’ অজয় পাল শর্মার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় হস্তক্ষেপ করল না আদালত। আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলা দায়ের হয়। যদিও সেই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শুনানি হয়নি আদালতে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। যেহেতু তিনি নির্বাচনের কাজে নিযুক্ত তাই আগামী ২৯ এপ্রিল পর্যন্ত এই মামলায় কোনও হস্তক্ষেপ করবে না আদালত। প্রয়োজনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হোক।

আরও পডুন: শেষ দফা ভোটের আগে স্পর্শকাতর এলাকায় NIA টিম

নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন অজয় পাল শর্মা। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আর্জি জানান এক আইনজীবী। ওই আইনজীবীকে প্রথমে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি কৃষ্ণা রাও। তারপরেই এই মামলায় আর হস্তক্ষেপ করতে চায়নি কলকাতা হাইকোর্ট। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ অবজার্ভারের পদে নিযুক্ত হয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। নির্বাচন কমিশনের নির্দেশেই এই দায়িত্বে তিনি। আর সেই দায়িত্ব পেয়েই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই হুমকির ভিডিও ভাইরাল হয়েছে।

তার ভিত্তিতেই ওই আইনজীবী আদালতের কাছে মামলা দায়েরের সময়ে বলেন, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন অজয় পাল শর্মা। তিনি সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশেও একাধিক মামলা রয়েছে। ওই আইপিএস অফিসারকে নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হোক। এমন আর্জিও জানান মামলাকারী। যদিও এই মামলায় হস্তক্ষেপ করেনি আদালত।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা