আসানসোলের পুরভোটে অর্থপাচার! নাকা তল্লাশিতে উদ্ধার চার লক্ষ টাকা

কয়েকঘণ্টা পার হলেই রাজ্যের চার পুরনিগমে ভোটগ্রহণ। সেই কারণেই শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগরে কড়া নজরদারি রয়েছে পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকঘণ্টা পার হলেই রাজ্যের চার পুরনিগমে ভোটগ্রহণ। সেই কারণেই শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগরে কড়া নজরদারি রয়েছে পুলিশের। বিশেষ করে সীমান্ত এলাকা ও জেলা থেকে প্রবেশের জায়গা গুলি কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। আর সেই নাকা চেকিং-এর সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার আসানসোলের কাছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমানার ডুবরডি এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন উদ্ধার হল নগদ ৪ লক্ষ টাকা। আসানসোল চৌড়ঙ্গি ফাঁড়ির পুলিশ এদিন দুপুরে নাকা চেকিং-এর সময় এক সন্দেহজনক গাড়ি দেখতে পায়। সেটা আটক করে তল্লাশি চালাতেই মিলেছে ৪ লক্ষ নগদ টাকা।

সেই গাড়ি এবং চালক-সহ ২ জনকে আটক করেছে আসানসোলের চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনা ঘটতেই ওই এলাকায় বিশেষ করে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে আরও বেশি সক্রিয় হয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড সীমানার একাধিক চেকপোস্টে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ঝাড়খণ্ড থেকে বাংলায় আসা গাড়ি এবং যাত্রীদের রাস্তায় থামিয়ে চলছে চেকিং। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের তরফে চলছে নাকা চেকিং। চার পুরনিগমের মধ্যে আসানসোলের ভোট নিয়ে যথেষ্ট তৎপর পুলিশ। যদিও এত নগদ টাকা নিয়ে যাওয়ার বিষয়ে অভিযুক্ত জানিয়েছেন, ঝাড়খণ্ডের রাজগঞ্জের স্টেট ব্যাঙ্ক থেকে টাকা তুলে রানিগঞ্জ গাড়ি কেনার জন্য যাচ্ছিলেন। এখানে যে পরদিনই ভোট, তা তাঁদের জানা ছিল না।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল