জাতিগত শংসাপত্র যাচাই-বাছাই শুরু, নবান্নের সন্দেহের তালিকায় অন্তত ৪৫ হাজার

তৃণমূল জমানায় বিলি হওয়া জাতিগত শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া শুরু করল নবান্ন। এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ২২ হাজার ১১৭টি শংসাপত্র পুনরায় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল জমানায় পাওয়া জাতিগত শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া শুরু করল নবান্ন। এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ২২ হাজার ১১৭টি শংসাপত্র পুনরায় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার মধ্যে ৭৬ হাজার ৭৫০টি শংসাপত্র (৬২.৮ শতাংশ) বৈধ বলে নিশ্চিত হয়েছে। তবে সন্দেহের তালিকায় আরও ৪৫ হাজারেরও বেশি শংসাপত্র রয়েছে হলে প্রশাসনিক সূত্রের খবর। বাতিল হয়েছে ১৩৫টি।

দীর্ঘদিন ধরেই অভিযোগ, তৃণমূল আমলে রাজ্যে ওবিসি, SC-ST সার্টিফিকেট নিয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে। তবে মসনদে বসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশ দিয়েছিলেন। তারই প্রক্রিয়াকরণ শুরু হয়েছে। এমনকি বাঁকুড়ার হুল দিবসের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন যে, কাস্ট সার্টিফিকেট নিয়ে তদন্তে কোনও ভুয়ো নথি প্রমাণিত হলে, দাতা এবং প্রাপক দুজনকেই গ্রেফতার করা হবে। বিশেষ করে, যারা এক সপ্তাহ বা তার কম সময়ের মধ্যে জাতিগত শংসাপত্র পেয়ে গিয়েছেন ‘দুয়ারে সরকার’ থেকে, তাঁদের উপরেই সন্দেহ জোরালো হয়। তাই প্রথম দফায় সেইসব শংসাপত্রগুলিকেই স্ক্যানারে আনা হয়।  তদন্তেও দেখা যায়, তৃণমূল জমানায় এলাকায় বসা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই বেশিরভাগ জাতিগত শংসাপত্র বিলি করা হয়েছে। বেশিরভাগই ভেরিফিকেশন হয়নি।

যদিও সাধারণ নিয়ম অনুযায়ী, জাতিগত শংসাপত্র পেতে খুবই নাজেহাল হওয়ার কথা, কারণ এই শংসাপত্র পেলে অনেক সরকারি প্রকল্পের সুবিধা থেকে নানারকম পরীক্ষাতেও সহজে সাফল্য পাওয়া যায়। কিন্তু তৃণমূল আমলে এই জাতিগত শংসাপত্র সহজেই পাওয়া যেত। তাই নিয়েই অভিযোগ ছিল সাধারণ মানুষের। কারণ অনেকেই দীর্ঘদিন ধরে নানা ঝক্কি পেরিয়ে শংসাপত্র পেয়েছেন। প্রশাসনিক কর্মকর্তাদের অভিযোগ, তৃণমূল আমলে উপযুক্ত নিয়ম না মেনেই জাতিগত শংসাপত্র বানিয়ে দেওয়া হয়েছে। অনেকে ভুয়ো জাতিগত শংসাপত্র পেয়েছেন। যাঁরা জেনারেল ক্যাটাগরি তাঁরাও জাতিগত শংসাপত্র পেয়েছেন। 

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের