চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিনয় ব্রিটেনে, ফেরাতে বিদেশ মন্ত্রকের সাহায্য নিচ্ছে সিবিআই

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র (BINAY MISHRA)। সিবিআইয়ের দাবি, এখন বিনয় আছেন ব্রিটেনে। তাঁকে দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। প্রস্তুতি চলছে, বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগের। বিদেশ মন্ত্রকের সাহায্য নিয়েই অভিযুক্তকে ফেরানো হবে দেশে। বিনয়কে দেশে ফেরাতে চেয়ে আসানসোল বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবেদন জানিয়েছে  বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে।

গরুপাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যকে নিয়ে শনিবার আদালতে উপস্থিত হয়েছিলেন এসপি, সিবিআই রাজীব মিশ্র (এসিবি)। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, গরুপাচার মামলায় যে অতিরিক্ত চার্জশিট দেওয়া হয়েছে তাতে নাম রয়েছে বিনয়ের। ইতিমধ্যেই তাঁর নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তিনি ফেরার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বিচার প্রক্রিয়া এড়ানোর জন্যই ব্রিটেনে গিয়ে থাকছেন বিনয়।

তাঁকে দেশে ফেরাতে হলে হলফনামা জমা দিতে হবে আদালতে। বিচারকের কাছে সিবিআইয়ের আবেদন, হলফনামায় সই করার জন্য। বিচারক সায় দিয়েছেন এই আবেদনে। সেই হলফনামা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঠাচ্ছে বিদেশ মন্ত্রকের দফতরে। উল্লেখ্য, গত ৭ নভেম্বর বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা করেছিল দিল্লি আদালত। কয়লা কাণ্ডেও অভিযুক্ত তিনি। বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিশও জারি করেছিল আসানসোলের বিশেষ আদালত। ইন্টারপোলকেও নোটিস পাঠানো হয়েছিল। তবু এখনও অধরা বিনয়।

Published by:

Share Link:

More Releted News:

আমরা এবারে সরকার গড়তে না পারলে আর কোনদিনই পারবো না,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

শেক্সপিয়ার সরণীর গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ঘরে ঘরে প্রচারে মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

রক্ত দিলে স্বাধীনতা দেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যোগীর মন্তব্য বিতর্ক চরমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ