বকটুই কাণ্ড: ৯ মাস ফেরার থাকার পরে গ্রেফতার লালন শেখ

সিবিআই সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গত শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে অন্যতম এই মূল অভিযুক্তকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলার বকটুই (BAGTUI) অগ্নিকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখ। লালন প্রায় ৯ মাস ফেরার ছিল। সিবিআইয়ের জালে এবারে ধরা পড়ল সেই লালন। উল্লেখ্য, তৃণমূল নেতা ভাদু শেখের অন্যতম ছায়াসঙ্গী ছিল লালন।

সিবিআই সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গত শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে অন্যতম এই মূল অভিযুক্তকে। আজ, রবিবার তাকে পেশ করা হবে রামপুরহাট মহকুমা আদালতে। উল্লেখ্য, গত ২১ মার্চ সন্ধ্যায় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হয়েছিলেন।

আর তারপরেই ভাদু শেখের অনুগামীরা একের পর এক বাড়িতে অগ্নিসংযোগ করে। গত ২৩ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রেফতার করা হয় এই ঘটনার মূল অভিযুক্ত আনারুল হোসেনকে। তারপর গত ২৫ মার্চ এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

তাঁর আগে গত ২২ মার্চ রাজ্য সরকার সিট গঠন করেছিল। ২২ জনের নাম উল্লেখ করা হয়েছিল। পরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছিল।

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য