বকটুই কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও এক

বকটুইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার ভাদু শেখের সৎ ভাইকে গ্রেফতার করল সিবিআই। ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার ভাদু শেখের সৎ ভাইকে গ্রেফতার করল সিবিআই। ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার ধৃত জাহাঙ্গির শেখকে রামপুরহাট আদালতে তুলবে সিবিআই আধিকারিকরা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম জাহাঙ্গির শেখ। রামপুরহাটের বকটুই গ্রামে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের ঘটনার পর গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় নাম জড়িয়েছিল জাহাঙ্গির শেখের। ঘটনার পর থেকে পলাতক ছিল এই অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে মঙ্গলবার তাকে ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন গোয়েন্দারা। সম্পর্কে সে ভাদু শেখের সৎ ভাই। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, ‘বগটুই কাণ্ডে দীর্ঘদিন ধরে জাহাঙ্গির শেখের তল্লাশি চলছিল। ভিনরাজ্যে আত্মগোপন করেছিল সে। অবশেষে ঝাড়খণ্ড সীমানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’

প্রসঙ্গত বকটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখকে শনিবার গ্রেফতার করেছে সিবিআই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লালনকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গিরের হদিশ পান গোয়েন্দারা। উল্লেখ্য গত ২১ মার্চ রাতে বীরভূম জেলার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। সেই ঘটনার পর রামপুরহাটের বকটুই গ্রামে ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। শিশু ও মহিলা-সহ কম করে ৯ জনের মৃত্যু হয় অগ্নিকান্ডে। ঘটনার তদন্তে সিট গঠন করেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে বর্তমানে বকটুই এবং ভাদু শেখ হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে