হাঁসখালি কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্তের বাবা সমরেন্দ্র সহ ২

নাবালিকা গণধর্ষণে অভিযুক্ত ব্রজ গয়ালী। তারই বাবা সমরেন্দ্র গয়ালী। সমরেন্দ্রের বন্ধু পীযূষ ভক্তকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাঁসখালি কাণ্ডের তদন্তে এবার মূল অভিযুক্তের বাবাকে গ্রেফতার (Arrest) করল সিবিআই (CBI)। নাবালিকা গণধর্ষণে অভিযুক্ত ব্রজ গয়ালী। তারই বাবা সমরেন্দ্র গয়ালী। শুধু তাই নয় সমরেন্দ্রের বন্ধু পীযূষ ভক্তকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তাঁদের বিরুদ্ধে আনা হয়েছে প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগ। এদিকে শুক্রবার হাঁসখালি কাণ্ডে মূল অভিযুক্ত ব্রজ (সোহেল), প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক এবং আকাশ বাড়ই, দীপ্ত গয়ালীকে তোলা হয়েছিল রানাঘাট মহকুমা আদালতে (Court)। বিচারক তাদের ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত,  ধৃত সমরেন্দ্রকে এর আগে জেরা করেছিল সিবিআই। ধৃতের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ, মৃতার পরিবারকে ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি। দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এমনকি নির্যাতিতার শেষকৃত্য যাতে না হয় সেই জন্য কোনও পুরোহিতকেও ভয় দেখিয়ে আসতে না দেওয়ার অভিযোগ রয়েছে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!