ভেঙে পড়েছেন অনুব্রত-কন্যা, জেরায় চুপ সুকন্যা

সিবিআই গোয়েন্দাদের কাছে সুকন্যা মণ্ডল বলেন, ‘আমার মা মারা গিয়েছেন। বাবা গ্রেফতার হয়েছেন। এই মুহূর্তে আমার মানসিক অবস্থা ভাল নেই।’

Share:

নিজস্ব প্রতিনিধি: মা মারা গিয়েছেন আগেই। বাবা রয়েছেন সিবিআই হেফাজতে। তাই ভেঙে পড়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। বুধবার সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে দাবি, সেখানে সুকন্যা মণ্ডল বলেন, ‘আমার মা মারা গিয়েছেন। বাবা গ্রেফতার হয়েছেন। এই মুহূর্তে আমার মানসিক অবস্থা ভাল নেই।’

কেন্দ্রীয় গোয়েন্দারা বুধবার সকালে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁকে বোলপুরে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর এদিন বেলা সোয়া ১২টা নাগাদ সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচুপট্টির বাড়িতে যান। সেখানেই তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। কিন্তু তিনি তদন্তকারীদের জানান, এখন জেরার মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি তাঁর নেী। অনুব্রত কন্যা বলেন, ‘আমার মা মারা গিয়েছেন। বাবা গ্রেফতার হয়েছেন। এই মুহূর্তে আমার মানসিক অবস্থা ভাল নেই।’ প্রসঙ্গত এদিন বীরভূমের কেষ্টর হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চান অনুব্রত-কন্যা সুকন্যার সম্পত্তির হিসাব। পাশাপাশি এদিনই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বোলপুর শাখাতেও হানা দেন সিবিআই আধিকারিকরা।

প্রসঙ্গত গরু পাচার মামলায় তদন্তে নেমে আগেই বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে নেমে তাঁর মেয়ের নামে একাধিক সম্পত্তির সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকায় রয়েছে সুকন্যা মণ্ডলের নামে একাধিক রাইস মিল, বেসরকারি সংস্থাও। এই বিপুল সম্পত্তির উৎস কী মূলত তা জানতে চাইছেন তদন্তকারীরা।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?