এই মুহূর্তে

পার্থ-পরেশ-কেষ্ট’র সম্পত্তির হিসাব চাইল সিবিআই

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনে বিতর্কিত নিয়োগ থেকে শুরু করে কয়লা ও গরু পাচার কাণ্ডে আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা ও তদন্তকারী বাহিনী সিবিআই(CBI)। সেই সব ঘটনাতেই নাম জড়িয়েছে রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) ও পরেশ অধিকারীর(Paresh Adhikari)। পাশপাশি নাম জড়িয়েছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলেরও(Anubrata Mondol)। এবার এই তিনজনের সম্পত্তির খতিয়ান চেয়ে আয়কর দফতরে(Income Tax Department) চিঠি পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই তিন নেতার কার নামে ঠিক কত সম্পত্তি আছে, তার বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন সিবিআই আধিকারিকেরা। সূত্রে জানা গিয়েছে, এই তিন নেতার নাম যেসব ঘটনায় জড়িয়েছে সেখানে যে সব বেআইনি আর্থিক লেন্দেন হয়েছেন সেই সব লেনদেন করা অর্থ কোনও ভাবে এই তিন নেতার পকেটে ঢুকেছে কিনা সেটাই এখন দেখতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

পার্থ ও পরেশ জনপ্রতিনিধি। দুইজনই বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন একাধিকবার। আর সেই সূত্রেই তাঁদের প্রতিবার সম্পত্তির খতিয়ান দাখিল করতে হয়েছে নির্বাচন কমিশনের কাছে। সেই সূত্রেই তথ্য গিয়েছে আয়কর দফতরেও। সিবিআই এখন সেই তথ্যই হাতে পেতে চায়। পাশাপাশি তাঁরা এটাও খতিয়ে দেখবেন যে পার্থ ও পরেশ যে হিসাব দিয়েছেন তার বাইরে তাঁদের নামে বা বেনামে কোনও সম্পত্তি কোথাও রয়েছে কিনা। এই সম্পত্তি বলতে যে কোনও ব্যাঙ্কে গচ্ছিত অর্থ, কোনও কোম্পানির শেয়ার, জমিজমা, বাড়ি, গাড়ি, দামী জিনিস, সোনা ও হীরের গয়না ইত্যাদিকে বোঝানো হচ্ছে। তবে অনুব্রত মণ্ডল এখনও পর্যন্ত নিজে কোনওদিন ভোটে দাঁড়াননি। তাই তিনি এখনও পর্যন্ত কোথাও কোনও সম্পত্তির হিসাব দাখিল করেননি। তাই সিবিআই এখন আয়কর দফতর থেকে অনুব্রত মণ্ডলের সম্পত্তির খতিয়ান চাইলেও কতটা পাবে তা নিয়ে খটকা থাকছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাকদ্বীপে আইএসএফে বড় ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

প্রধানমন্ত্রীকে বয়কট করল দলের কর্মীরাই, কথা না শুনে চেয়ার ফাঁকা করে চম্পট

খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, তদন্তে পুলিশ

নাবালিকা ছাত্রীকে মায়াপুরের হোটেলে নিয়ে যৌন মিলনের ভিডিও ভাইরাল করে গ্রেফতার যুবক

কোথায় নাগরিকত্ব?‌ মুখে কুলুপ মোদির, মহামেলার প্রাক্কালে হতাশ মতুয়ারা

রান্নার গ্যাসের সমস্যা নিয়ে মুখে কুলুপ মোদির‌, গাড়ি ভর্তি সিলিন্ডার বিজেপির ক্যাম্পে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ