শনিবার তো কি হয়েছে! মোদির সভায় সুপারহিট চিকেন ভাত

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডে চিকেন বিতর্ক। শনিবার ব্রিগেডে আসা একাধিক কর্মীদের পাতে পড়েছে চিকেন। দূরদূরান্ত থেকে আসা সকলেই চিকেন এনেছেন সঙ্গে করে। অনেকে ব্রিগেডের নামে কলকাতাতে এলেও সেদিকে না গিয়ে শহরের বিভিন্ন রাস্তাতেই পিকনিক মুডে মেতে উঠেছেন। পাশাপাশি ব্রিগেড যাওয়ার রাস্তাতে গ্যাস জ্বালিয়ে চিকেন রান্না করতে দেখাও গিয়েছে। এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে ডাল, ভাত, সব্জীর আয়োজন করা হয়েছিল। কিন্তু কর্মীরা নিজেরাই খরচ করে চিকেনের ব্যবস্থা করেছে। 

গত ডিসেম্বরে ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করায় এক বিক্রেতাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল। প্রতিদিন ময়দানের মাঠে ঘুরে নানা জিনিস বিক্রি করে কত মানুষ সংসার চালান। তাঁদের মধ্যেই একজন ছিলেন হুগলির আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল। তাঁর দৈনন্দিন কাজের মধ্যে ছিল ময়দান থেকে খিদিরপুরের ফ্যান্সি মার্কেট, ঘুরে ঘুরে প্যাটিস বিক্রি করা। ব্রিগেডে বিজেপির গীতাপাঠের অনুষ্ঠানের দিনেই তাঁর জীবন বদলে দিয়েছে। সেই ভয়াবহ অভিজ্ঞতার পরে রিয়াজুল ময়দানের দিকেই যাচ্ছেন না। কিন্তু ব্রিগেড সভার দিনেই দেখা গেল চিকেন রান্না হতে। এই বিষয়ে প্রশ্ন করা হলে কর্মীরা জানিয়েছেন, সস্তায় পুষ্টি বেশি। আবার কেউ বলেছেন, গীতাপাঠের দিন চিকেন বিক্রি করছিল তখনকার প্রেক্ষিত আলাদা ছিল, এখন আলাদা।

রাজ্যজুড়ে যখন রান্নার গ্যাসের জন্য ডিলারদের দোকানে সাধারণ মানুষের দীর্ঘ লাইন, ঠিক তখনই মোদির জনসভায় আগত কর্মী-সমর্থকদের জন্য রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে একাধিক ঘরোয়া গ্যাস সিলিন্ডার (Gas Cylindar)। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা। শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ব্রিগেড সমাবেশ। বাংলার মাটিতেই এই সভা যখন হচ্ছে তখন রান্নার গ্যাসের সিলিন্ডারের বিপুল সমস্যায় মানুষজন ভুগছেন। এই গ্যাসের সমস্যা নিয়ে একটা কথাো বলেননি মোদি। 

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝে চাহালকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ কেন করেছিলেন মাহভাশ?

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর