বসিরহাটে ব্যবসায়ীর বাড়িতে হাজির সিবিআই আধিকারিকরা, কী কারণে তল্লাশি?

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : বসিরহাটের প্রভাবশালী ব্যবসায়ী অভিজিৎ ঘোষের বাড়িতে সিবিআই হানা। বৃহস্পতিবার বসিরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীর বাড়িতে আচমকাই হাজির হন সিবিআই আধিকারিকরা। এলাকায় প্রভাবশালী ব্যবসায়ী বলে পরিচিত অভিজিৎ ঘোষ। কলকাতার বড়বাজারে পার্টসের দোকান রয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সিবিআই ৪ জন আধিকারিক ব্যবসায়ী অভিজিৎ ঘোষের বাড়িতে আসেন। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীকে রেখে ভিতরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। তল্লাশির সময়ে বাড়িতে ছিলেন না ওই ব্যবসায়ী। সেই কারণে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, কলকাতায় একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে ওই ব্যবসায়ীর। বড়বাজারে তাঁর একটি পার্টর্সের দোকান রয়েছে। সেই দোকানের আড়ালে অন্য ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কিনা তা খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যবসার সঙ্গে বিপুল লেনদেন জড়িত রয়েছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় এদিন।

সিবিআই আধিকারিকরা কলকাতায় একাধিক বাড়ি ও বসিরহাটে বিলাসবহুল বাড়ি সহ সমস্ত অর্থনৈতিক লেনদেন খতিয়ে দেখতে চাইছে। কোথা থেকে হয়েছে সেটাও তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে সূত্র খোঁজার চেষ্টা করছে। ইতিমধ্যে দিল্লিতে তার নামের সঙ্গে থাকা সমস্ত নথিপত্র তদন্তকারীরা এর আগেই পাঠিয়ে দিয়েছিল।  সূত্রের খবর,  আগে থেকেই তিনি সিবিআইয়ের নজরে ছিলেন।  তারসঙ্গে সীমান্তের কোনও প্রভাবশালী ব্যবসায়ী যুক্ত রয়েছেন কিনা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। কোথায় কোথায় আর্থিক লেনদেন হেয়ছে, কার সঙ্গে লেনদেন হয়েছে, সব বিষয়ে নথিপত্র দেখেছেন সিবিআই আধিকারিকরা। 

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত