কয়লাপাচারে অভিযুক্ত রত্নেশ ভার্মাকে আদালতে পেশ সিবিআইয়ের

সিবিআই সূত্রে খবর, এদিন আদালতে রত্নেশকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার (Coal Smuggling) মামলায় অন্যতম অভিযুক্ত রত্নেশ ভার্মাকে (Ratnesh Verma) আসানসোল সিবিআই আদালতে পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সকালে তাঁকে আদালতে পেশ করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, এদিন আদালতে রত্নেশকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

প্রসঙ্গত গত দু’বছর ধরে গা ঢাকা দিয়েছিলেন কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত রত্নেশ ভার্মা। দীর্ঘদন পলাতক থাকার পর মঙ্গলবার আত্মসমর্পণ করেন রত্নেশ ভার্মা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, রত্নেশ কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ। মঙ্গলবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে রত্নেশ ভার্মা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু তাঁর জামিন নাকচ করে দেন বিচারক রাজেশ চক্রবর্তী। বদলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সেই মেয়াদ শেষে বুধবার রত্নেশকে আসানসোলে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতে পেশ করা হয়।

প্রসঙ্গত ২০১৯ ও ২০২০ সালে পরপর দু’বার ‘ওপেন ওয়ারেন্ট’ ঘোষণা করা হয়েছিল। বহুদিন ধরে রত্নেশ ভার্মার খোঁজ চালাচ্ছিল সিবিআই। কিন্তু তাঁর হদিশ মিলছিল না। অবশেষে মঙ্গলবার খানিকটা অপ্রত্যাশিত ভাবেই সিবিআইয়ের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন রত্নেশ ভার্মা। এর আগে সিবিআইয়ের অফিসাররা রত্নেশ ভার্মার হীরাপুরের নরসুমদা কোলিয়ারি এলাকার বাড়িতে নোটিস লাগিয়েছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছিলেন তাঁরা। তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া আদালতের নির্দেশে শুরু হয়েছিল। জানা গিয়েছে, কয়লা পাচার মামলায় তদন্তে নেমে সিবিআই যে চার্জশিট আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে জমা দিয়েছে সেখানে রত্নেশের নাম রয়েছে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড