কেন্দ্রের নিয়ন্ত্রণে নেই সিবিআই, সুপ্রিম কোর্টে আজব যুক্তি মোদি সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি : সিবিআই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এমনই আজব যুক্তি দিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। রাজ্য সরকারের সম্মতি না নিয়ে সিবিআইয়ের একাধিক মামলায় তদন্ত করা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কেন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই এবার কেন্দ্রের তরফে এই যুক্তি দেওয়া হয়েছে।

এদিন সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হয় বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে। সেখানে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনও বিষয়ে বিতর্ক দেখা দিলে সেই বিষয়ে বিবেচনা করার অধিকার সংবিধানের ১৩১ নম্বর ধারা দিয়েছে। সংবিধানের এই ধারাকে অপব্যবহার করা উচিত নয়। একইসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় সরকার কোনও মামলা রাজ্য সরকারের বিরুদ্ধে করেনি। মামলা করেছে সিবিআই। সিবিআই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রাধীনে নেই। এদিন শুনানি পর্ব শেষ হলেও এই বিষয়ে শীর্ষ আদালতের তরফে কিছু জানানো হয়নি। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে।

ওয়াকিবহাল মহলের মতে, সিবিআই কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ মন্ত্রকের অধীনস্থ। ফলে শীর্ষ আদালতে সলিসিটর জেনারেলের এই যুক্তি কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, যে বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চরমে উঠেছে, সেটি হল সিবিআইয়ের রাজ্যে একাধিক মামলায় তদন্ত করা। জানা যায়, ২০১৮ সালে ১৬ নভেম্বর সিবিআইকে রাজ্যের বিভিন্ন মামলায় তদন্ত করা ও একাধিক জায়গায় তল্লাশি চালানোর বিষয়টি নিয়ে সম্মতিদান প্রত্যাহার করে নেয় পশ্চিমবঙ্গ সরকার।

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১, নিখোঁজ ৫

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের