আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডাক্তারি পড়তে আগ্রহী মাধ্যমিকের প্রথম দশে থাকা দুই পড়ুয়া

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন সকালে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিকের ফলপ্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় হয়েছে বালুরঘাটের উদয়ন প্রসাদ । তার প্রাপ্ত নম্বর ৬৯১ । ফলাফল প্রকাশের পর উদয়ন বলে,মাধ্যমিকের মেধা তালিকায় তৃতীয় স্থানে নাম থাকবে এতটা আশা করেনি। ভবিষ্যতে ডাক্তার হতে চাই । এই সাফল্যের পিছনে শিক্ষক থেকে পরিবার সকলের অবদান রয়েছে।

স্বাভাবিকভাবেই উদয়নের সাফল্যে খুশি হয়েছে বাবা। তিনি জানায়, আমি আশাবাদী ছিলাম  ছেলে ফল করবে। ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল। আমি জানি ও ডাক্তারিতে ও সফল হবে।  অন্যদিকে চলতি বছর মাধ্যমিক পরিক্ষায় অষ্টম হয়েছে  নদীয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র ঋদ্ধি মল্লিক। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। ফলাফলের পর ঋদ্ধি জানায়, প্রতিদিন দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করতাম। গেম খেলা এবং ছবি আঁকতে খুবই ভালোবাসি। আগামী দিনে মেডিকেল নিয়ে পড়াশোনা করব। আমার এই সাফল্যের পিছনে  পরিবার এবং শিক্ষকদের প্রচুর অবদান ছিল।

উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি , শেষ হয় ১২ ফেব্রুয়ারি। ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলপ্রকাশ। এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে রয়েছেন ৫৭ জন। তারমধ্যে ১ জন  কলকাতার।চলতি বছর পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা। এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। চলতি বছর মাধ্যমিকে পাশ করেছে  ৭৬৫২৫২ পরীক্ষর্থী। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৯,২৩,০১৩ জন পড়ুয়া। যারমধ্যে ছেলেদের সংখ্যা ছিল ৪,০৫,৯৯৪। আর মেয়েদের সংখ্যা ৫,১৭০,১৯ জন।  এখান থেকেই স্পষ্ট যে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েরাই বেশি পরীক্ষা দিয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

কালবৈশাখীর দাপটে সব শেষ! নারকেল গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রীর

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘ভোট শেষ, তাও কেন বুথে?’ রূপার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কমিশনে নালিশ লাভলির

জাতীয় সড়কে ভয়াবহ দু্র্ঘটনা! ১০ টাকায় মৃত মুরগি কেনার হিড়িক গ্রামবাসীদের

ছেলেবেলাতেই পিতৃহারা, মা পরিচারিকার কাজ করতেন, অভাবের মধ্যেও জয়েন্টে ৯৯% রূপায়ণের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ