নজরে অনুব্রতর লটারি জয়, এবার সেই দোকানে হানা দিল সিবিআই

উল্লেখ্য, ওই লটারির এজেন্টকে আগেও হাজিরা দিতে বলেছিল সিবিআই । তলব করা হয়েছিল নিজাম প্যালেসে। সেই মত হাজিরাও দিয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL) জিতেছিলেন কোটি টাকার লটারি। এবার বোলপুরের সেই দোকানে হানা দিল সিবিআই (CBI)। নজরে কী করে কোটি টাকা জিতেছিলেন কেষ্ট? সত্যিই জিতেছিলেন না কি তার পেছনে অন্য কোনও রহস্য? খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আজ লটারি দোকানে হানা দিয়ে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, ওই বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে, আদৌ ওই টিকিট অনুব্রত নিজে কিনে ছিলেন কি না। এর আগে রতনকুঠিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল লটারি বিক্রেতা বাপী গঙ্গোপাধ্যায়কে।

উল্লেখ্য, ওই লটারির এজেন্টকে আগেও হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তলব করা হয়েছিল নিজাম প্যালেসে। 

প্রসঙ্গত, ওই লটারি খেলার দিন ও সময় ছিল, গত বছরের ৭ ডিসেম্বর, দুপুর ১টা। lottrysambadresult.in- ওয়েবসাইটে দেওয়া তথ্য সেই দাবিই করেছিল। বিতর্কিত সেই টিকিট নম্বরটি ছিল, 89H 54045 । জানা গিয়েছিল, এই লটারি সংস্থার নাম, ‘ডিয়ার’। এই টিকিট ছিল ৫ সিরিজের। মানে একটি টিকিটের দাম ৬ টাকা। আর সিরিজের দাম ৩০টাকা।   লটারি জেতার এই খবর প্রথম প্রকাশ্যে এসেছিল গত ১৭ জানুয়ারি।

প্রথমে না কি লটারি জেতার বিষয়ে মুখ খুলতে চাননি কেষ্ট। পরে জানিয়েছিলেন, কাজের জন্য একদিন গাড়িতে যাওয়ার সময় তিনি নিরাপত্তারক্ষীদের কাছে শুনেছিলেন, সকলেই না কি কমবেশি লটারি কেনেন। তখনই মজার ছলে লটারি কিনেছিলেন। সেই টিকিট না কি রাখা ছিল তাঁর দেহরক্ষীদের কাছেই।

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করার আবেদন অরূপ বিশ্বাসের

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের