চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বকটুই কাণ্ডে সিবিআই চার্জশিট ৯০ দিনে, নাম আনারুল সহ ১৮ জনের

নিজস্ব প্রতিনিধি: বকটুই (BAGTUI) কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। ৯০ দিনের মাথায় আদালতে (COURT) খামবন্দি চার্জশিট পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার রামপুরহাট আদালতে এই চার্জশিট পেশ করা হয়। ভাদু শেখ খুনের মামলা ও খুন পরবর্তী অগ্নিসংযোগের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ মার্চ ঘটেছিল বকটুই কাণ্ড। উল্লেখ্য এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৭ জনকে।

উল্লেখ্য, গত ২১ মার্চ রাতের ঘটনার পর গত ২২ মার্চ রাজ্য সরকার সিট গঠন করেছিল। ২২ জনের নাম উল্লেখ করা হয়েছিল। পরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছিল। উল্লেখ্য, গত ২২ মার্চ ২০ জনকে গ্রেফতার করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ২১ মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। আর তারপরেই ভাদু শেখের অনুগামীরা একের পর এক বাড়িতে অগ্নিসংযোগ করে। গত ২৩ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রেফতার করা হয় এই ঘটনার মূল অভিযুক্ত আনারুল হোসেনকে। তারপর গত ২৫ মার্চ এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। উল্লেখ্য, এই মামলায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে এই ২৭ জনের মধ্যে ২ জন নাবালক। ওই নাবালকরা রয়েছে জামিনে।

অন্যদিকে, ভাদু শেখ খুনের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ফেরার ৪ জনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই ৪ অভিযুক্তের নাম নিউটন, মাসাদ শেখ, পলাশ খান ও মাহি শেখ। ইতিমধ্যেই রামপুরহাট মহকুমা আদালত চত্ত্বর সহ শহর জুড়ে দেওয়া হয়েছে গ্রেফতারি পরোয়ানার নোটিশ। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২০ জুলাইয়ের মধ্যে আত্মসমর্পণের। 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ