জেলার সব স্কুলে সিসিটিভি বাধ্যতামূলক, নির্দেশ শিক্ষা দপ্তরের

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং ছাত্রাবাস-সব জায়গাতেই এই নজরদারি ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে। ইতিমধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

জেলা ডিআই দপ্তরের তথ্য অনুযায়ী, জেলার বেশ কিছু আপার প্রাইমারি, মাদ্রাসা, হাই মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আগেই সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। তবে ওই ক্যামেরাগুলি সঠিকভাবে কাজ করছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত মেরামত বা সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব স্কুলে এখনও ক্যামেরা নেই, সেখানে নতুন করে বসানোর নির্দেশ থাকলেও এই খাতে অর্থ বরাদ্দ কোথা থেকে আসবে, তা নিয়ে স্পষ্ট কোনও নির্দেশ দেওয়া হয়নি।

আরও পড়ুন: বৈধ ভোটারের নাম বাদ নিয়ে কপালে ভাঁজ দিলীপের,রবিবাসরীয় প্রচারে অকপট দাবাং নেতা

অন্যদিকে, নির্বাচনকে সামনে রেখে কোচবিহার জেলাতেও নজরদারি ব্যবস্থা জোরদার করা হচ্ছে। জেলার ২,৫৩৭টি মূল বুথ এবং ১৪০টি অক্সিলারি বুথে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ক্যামেরা বসানো হবে। কমিশনের নিযুক্ত সংস্থা খুব শিগগিরই জেলায় এসে এই কাজ শুরু করবে বলে জানা গেছে। এবার প্রতিটি বুথেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে লাইভনজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে।

শুধু বুথেই নয়, এসএসটি (স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম) এবং এফএসটি (ফ্লাইং স্কোয়াড টিম)-এর সঙ্গেও ক্যামেরা থাকবে। প্রয়োজন অনুযায়ী ড্রোন ব্যবহার করেও নজরদারি চালানো হবে। জেলাশাসক জিতিন যাদব জানিয়েছেন, নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশ মেনেই এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে এবং একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হবে।

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের