বৈধ ভোটারের নাম বাদ নিয়ে কপালে ভাঁজ দিলীপের,রবিবাসরীয় প্রচারে অকপট দাবাং নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি :  বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের ময়দানে সব রাজনৈতিক দল। নিজেদের প্রার্থী নিয়ে প্রচার সারছেন তাঁরা। প্রার্থীরাও জনসংযোগ সারতে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রবিবাসরীয় প্রচারে নামেন। সকাল সকাল স্ত্রীকে পাশে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি। এদিন তিনি বলেন, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। ভোটের মুখে এসে তাহলে কি বিলম্বিত বোধোদয় হল দাবাং নেতার? এতদিন এই নিয়ে কোনও কথা বলেননি তিনি। 

রবিবার একটি টি সার্কেল সভার আয়োজন করেছিলেন তিনি। সেখানে বহু কর্মী সমর্থকরা অংশ নিয়েছেন। সেখান থেকেই একাধিক বিষয়ে কথাও বলেন দিলীপ ঘোষ। সাপ্লিমেন্টারি তালিকা নিয়েও তাঁর মন্তব্য, তাঁরা চান সকল বৈধ ভোটার ভোট দেওয়ার অধিকার পাক। প্রথম থেকে বৈধ ভোটার নিয়ে গলা ফাটাচ্ছে তৃণমূল। কিন্তু দিলীপ ঘোষকে বৈধ ভোটারদের নিয়ে কথা বলতে শোনা যায়নি। ভোটের মুখে এসে হঠাৎ বৈধ ভোটারদের কথা মনে পড়েছে তাঁর। এতদিন রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের কথাই শোনা গিয়েছে তাঁর গলায়। ভোটের আগে এসে তাঁদের হঠাৎ বোধোদয় হল কেন? এখনো সাপ্লিমেন্টারি প্রথম তালিকাতে সবাই নাম দেখতে পারেনি। মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার সীমান্ত এলাকা থেকে বেশি নাম বাদ গিয়েছে। রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের  নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি কমিশন। এই পরিস্থিতিতে দিলীপের মুখে বৈধ ভোটারের কথা বিলম্বিত বোধোদয় ছাড়া কিছু নয়। 

বিগত বেশ কয়েকমাস দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দিলীপ ঘোষের। বিজেপির শীর্ষ নেতৃত্ব যখন রাজ্যে এসেছে, তখন তাঁকে আশেপাশেও দেখা যায়নি। আমন্ত্রণও জানানো হয়নি বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিঘার মন্দির উদ্বোধনে হাজির হওয়ার পর থেকে দূরত্ব আরও বেড়েছিল। গত লোকসভা নির্বাচনে তাঁর পছন্দের জেতা আসন থেকে সরিয়ে অন্যত্র দেওয়া হয়েছিল। সেখানে হার হয় দিলীপের। এরপর থেকে সম্পর্ক তলানিতে ঠেকে। অবশেষে গলেছে বরফ। মোদির ব্রিগেড সমাবেশে তাঁর সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা গিয়েছে। এরপরে জোরকদমে নির্বাচনী প্রচারে ঝাঁপাচ্ছেন তিনি।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘তিনি সুন্দরী কিন্তু কখনও হাসেন না’, মহিলা সাংবাদিকদের উপর চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!