‘‌আগে ভদ্র ব্যবহার শিখুন’‌, জ্ঞানেশের মুখের উপর জবাব কোচবিহারের অবজার্ভারের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কখনও তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধিদলের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, কখনও বাংলায় নিযুক্ত অফিসারদের উপর ধমক দিচ্ছেন বলে অভিযোগ উঠল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। আজ, বুধবার তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধিদলের সঙ্গে দুর্ব্যবহার করেন জ্ঞানেশ কুমার বলে বৈঠক শেষে বাইরে বেরিয়ে এসে সুর চড়ান ডেরেক ও’‌ব্রায়েন। এরপরই ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার। আর সেখানে উপস্থিত ছিলেন অবজার্ভাররা। সেখানেও মেজাজ হারিয়ে এক অবজার্ভারকে বাড়ি চলে যেতে বলেছেন বলে অভিযোগ। তখন মুখের উপর জবাব দেন অবজার্ভার বলে সূত্রের খবর।

এদিকে এই মুখের উপর জবাব দেওয়ার জন্য ওই অবজার্ভারকে সরিয়ে নেওয়া হয় বলে জানা গিয়েছে। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তামিলনাড়ুর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল করে দেন জ্ঞানেশ কুমার বলে সূত্রের খবর। আজ, বুধবার জেনারেল অবজার্ভারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। আর তখন বাংলার অবব্জার্ভারদের সঙ্গেই বৈঠক চলছিল। ওই বৈঠক চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কোচবিহার দক্ষিণের জেনারেল অবজার্ভার অনুরাগ যাদবকে জিজ্ঞাসা করা হয়, আপনার কেন্দ্রে কতগুলি বুথ আছে। তখন এই অবজার্ভার জানান, তিনি সদ্য যোগ দিয়েছেন। জেনে জানাবেন। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠে জ্ঞানেশ কুমার অনুরাগের উদ্দেশে বলেন, ‘গো ব্যাক টু হোম’।

অন্যদিকে এই কথা শুনে পাল্টা জবাব দেন কোচবিহার দক্ষিণের জেনারেল অবজার্ভার অনুরাগ যাদব। যা মেনে নিতে পারেননি জ্ঞানেশ কুমার বলে সূত্রের খবর। অনুরাগের এই ভূমিকায় চটে যান জ্ঞানেশ। ওই বৈঠকে সকলের সামনেই মুখ্য নির্বাচন কমিশনার অনুরাগকে জ্ঞানেশ কুমার বলেন, কাজ ছেড়ে বাড়ি চলে যান (‘গো ব্যাক টু হোম’)। তখন ওই বৈঠকে সকলের সামনেই অনুরাগ গর্জে উঠে বলেন, ‘২৫ বছর সার্ভিস করছি। আগে ভদ্র ব্যবহার শিখুন। আপনি এভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারেন না। ইউ কান্ট ট্রিট আস লাইক দিস। উই হ্যাভ গিভেন ২৫ ইয়ার্স টু সার্ভিস। ইউ কান্ট সে লাইক দিজ।’‌

এছাড়া আজ আরামবাগ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে জানান, বাংলার অফিসারদের ফোন করে ধমকানো হচ্ছে। ধমকে চমকে কোনও লাভ হবে না। আর সেখানে এই ঘটনা রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ওই ভার্চুয়াল বৈঠকে তখন কয়েক সেকেন্ডের নীরবতা নেমে আসে। জ্ঞানেশ কুমারও চুপ করে যান। তার পর অন্য প্রসঙ্গে চলে যান। অনুরাগ যাদব সিনিয়র আইএএস অফিসার। তিনি একজন প্রবীণ আমলা। সেখানে পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক চলাকালীন তাঁকে এভাবে অপমান ভালভাবে নেননি তিনি। তাই পালটা জবাব দেন অনুরাগ। এভাবে নিজেরই নিয়োগ করা পর্যবেক্ষকের সঙ্গেই বাদানুবাদে জড়িয়ে পড়েন জ্ঞানেশ বলে সূত্রের খবর।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ