লুঙ্গি বিতর্কে নয়া মোড়, ভোটারদের অধিকার রক্ষায় অভিনব উদ্যোগ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোটে রাজ্য–রাজনীতির ইস্যু হয়ে দাঁড়ায় লুঙ্গি। কারণ লুঙ্গি পরে ভোট দিতে গেলে দু’‌জন বৃদ্ধ ভোটারকে আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ। তখন বুথ থেকে ফিরে নাতির প্যান্ট পরে গিয়ে ভোট দিয়েছিলেন ওই দুই বৃদ্ধ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট দেওয়ার কোনও পোশাক বিধি নেই। তারপরও এমন ঘটনা ঘটেছিল। যা কার্যত অপমান। তাই এবার অভিনব প্রতিবাদে সামিল হল তৃণমূল কংগ্রেস। লুঙ্গি পরে ভোট দিতে যাওয়া বৃদ্ধ ভোটারদের হাতে লুঙ্গি তুলে দিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হল।

এদিকে দ্বিতীয় দফার ভোটের দিন বেড়গুম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৮৯ নম্বর বুথ, কুচলিয়া এলাকায় দু’‌জন ভোটার লুঙ্গি পরে ভোট দিতে গিয়েছিল। আর তখনই তাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আপত্তি জানান। এমনকী কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তাঁদের জানিয়ে দেওয়া হয় যে, লুঙ্গি পরে ভোটদান করা যাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য–রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলেন। এবার সেটারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই সমস্ত বৃদ্ধ ভোটারদের খুঁজে বের করে তাঁদের হাতে লুঙ্গি তুলে দেওয়া হয়েছে। এটি শুধু প্রতিবাদ নয়, বরং ভোটারদের অধিকার রক্ষার প্রতীক বলে জানানো হয়েছে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে।

অন্যদিকে লুঙ্গি পরে ভোটদান করা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর এমন ফতোয়া সমালোচনার শীর্ষে পৌঁছে যায়। নির্বাচন কমিশনেও এই খবর পৌঁছে যায়। যদিও তাদের পক্ষ থেকে তেমন কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি। ভোটারদের কাছে এটা অপমান বলে মনে করা হয়। আর তা নিয়ে স্থানীয় বাসিন্দা দোসর আলি মণ্ডল বলেন, ‘‌আমি ছোটবেলা থেকেই লুঙ্গি পরে ঘোরাফেরা করতে অভ্যস্ত। বহুবার এই পোশাকেই ভোট দিয়েছি। আগে কখনও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। তৃণমূলের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’‌

এছাড়া লুঙ্গি শুধু মুসলিমরা পরে এমন নয়। বহু হিন্দু বাঙালিও লুঙ্গি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। রাতে ঘুমোতে যান বহু মানুষ লুঙ্গি পরে। সেখানে এমন পোশাক ফতোয়ায় ভয় পেতে শুরু করেন ওই দুই ব্যক্তি। এই বিষয়ে তৃণমূল কর্মী সুব্রত সরকার বলেন, ‘‌কেন্দ্রীয় বাহিনীর এমন আচরণ মোটেই কাম্য নয়। লুঙ্গি বহু যুগ ধরে হিন্দু–মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের ঐতিহ্যবাহী পোশাক। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন কোনও নির্দেশিকা নেই যে লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না। তাই কুচলিয়া এলাকায় জারি হওয়া এই নিষেধাজ্ঞার প্রতিবাদেই এই কর্মসূচি। এভাবেই সকল বৃদ্ধের সম্মান বজায় রাখতেই এই লুঙ্গি দেওয়া হয়েছে।’‌

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?