জমায়েত ঠেকাতে লাঠি উঁচিয়ে তাড়া, কড়া ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের প্রথম দফাতে সকাল থেকেই অ্যাকশন মুডে কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, মুর্শিদাবাদ, মেদিনীপুরে কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছে। কয়েকটি জায়গায় ইভিএম সমস্যা, কোথাও ভোটদানে বাধার অভিযোগ এসেছে। আবার কোথাও জমায়েত করার অভিযোগও উঠেছে। কিন্তু তৎপর হয়ে ব্যবস্থা নিয়েছে বাহিনী। এদিন সকালে সামসেরগঞ্জেও তেমন ছবি ধরা পড়েছে।

ভোটের আগের দিনেই ভোট কেন্দ্রের থেকে ১০০ মিটার দূরত্বে সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ ছিল। ভোটের আগের দিন বন্ধ থাকলেও, বৃহস্পতিবার সকাল থেকে সেগুলো খুলেছে বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই সেই দোকান বন্ধ করতে যায় বাহিনী। সেই সময় দোকানদারদের সঙ্গে বচসা হয় কেন্দ্রীয় বাহিনীর। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অন্যদিকে, তুফানগঞ্জে ১০০ মিটারের মধ্যে জমায়েত ঠেকাতে অ্যাকশনে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। জমায়েত ঠেকাতে তাড়া করতেও দেখা গিয়েছে। কাউকে বুথের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হবে না। তাই লাঠি উঁচিয়ে তাড়া করলেন কেন্দ্রীয় বাহিনী। বুথের ১০০ মিটারের মধ্যে তাঁবু করে জমায়েত করা হয়েছিল। সেটি দেখেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাড়া করলেন। পাশাপাশি তাঁবুতে থাকা চেয়ারও ভাঙচুর করেন। ডোমকলে বাম সমর্থকদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ব্যবস্থা নিয়েছে। মাইকিং করে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। নানুরের কীর্নাহারের নিমড়া গ্রামের ১৬৩ নম্বর বুথে ১০০ মিটার দূরে বসে থাকা তৃণমূল কর্মীদের উপর কেন্দ্র বাহিনী ও পুলিশের লাঠিচার্জ ও হেনস্থার অভিযোগও উঠেছে। কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত ৪১.১১ শতাংশ ভোট পড়েছে। 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?