কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রীকে

তৃণমূলের পক্ষ থেকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে বলা হয়েছে, যুক্ত রাষ্ট্র পরিকাঠামোতে এই প্রক্রিয়া খুব স্বাভাবিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (MAMATA BANERJEE)। আগামী ২৭ এবং ২৮ অক্টোবর সেই বৈঠক হবে হরিয়ানায়। আর এই বৈঠকের পৌরহিত্য করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (AMIT SHAH)।

হরিয়ানা রাজ্যের সুরজকুণ্ডে হবে এই বৈঠক। দু’দিন ব্যাপী এই বৈঠক হবে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজিদের নিয়ে। তবে মুখ্যমন্ত্রী এই বৈঠকে যাবেন কি না, তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, গত অগাস্টে মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী যোগ দিয়েছিলেন নীতি আয়োগ বৈঠকেও। সেই সফরে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে দাবি জানিয়েছিলেন, রাজ্যের সমস্ত পাওনা বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য।

তৃণমূলের পক্ষ থেকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে বলা হয়েছে, যুক্ত রাষ্ট্র পরিকাঠামোতে এই প্রক্রিয়া খুব স্বাভাবিক। সবুজ শিবির থেকে গেরুয়া শাসিত কেন্দ্রকে কটাক্ষ করে বলা হয়েছে, বর্তমানে বিজেপি শাসিত কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানছে না। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিজেপি বিরোধী দল ও অবিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

তৃণমূল সাংসদ শান্তনু সেন এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, অমিত শাহ নিজের ঘর থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে পরিচালনা করছেন। এও বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, ন্যাশনাল ক্রাইম ব্যুরো’র রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং রাজ্যের রাজধানী কলকাতা যথাক্রমে নিরাপদ রাজ্য ও নগর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিৎ মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে পরামর্শ নেওয়া। তিনি বলেন, উত্তরপ্রদেশে আইন লঙ্ঘিত হয় বারবার। তা আটকাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নেওয়া উচিৎ।

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩