রাজ্যপাল ইস্যুতে কোনও বাড়াবাড়ি নয়, বঙ্গ–বিজেপিকে ফরমান কেন্দ্রীয় নেতৃত্বের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বিপুল নাম বাদ পড়েছে। এমনকী এতে বৈধ ভোটারদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। যদিও আগে থেকেই এক কোটির উপর নাম বাদ পড়বে বলে সুর চড়িয়েছিলেন বিজেপি নেতারা। তাতে এখন আখেরে ক্ষতিই হয়েছে। বাংলার মানুষজন বিজেপি ও নির্বাচন কমিশনকে ‘‌ভিলেন’‌ হিসাবে দেখছে। বঙ্গ–বিজেপি নেতাদের অতি বাড়াবাড়িতেই এমন হয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাই এবার রাজ্যপাল ইস্যুতে বঙ্গ–বিজেপিকে ফরমান জারি করল কেন্দ্রীয় নেতৃত্ব বলে সূত্রের খবর।

এদিকে সদ্য রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় এসেছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। এই নিয়ে কোনও বাড়াবাড়ি এবং বিতর্কিত মন্তব্য চায় না কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই এমন ফরমান জারি করা হয়েছে। তাই সতর্ক অবস্থানই নিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যপাল ইস্যুতে এখন সাংগঠনিকভাবে কোনও মন্তব্য কর যাবে না। যা বলার তা বলবেন কেন্দ্রীয় নেতা–মন্ত্রীরাই। অযথা বেফাঁস মন্তব্য করে সামগ্রিক পরিস্থিতি আরও ঘোরালো করে না তোলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির উদ্দেশে এমনই নির্দেশিকা জারি করেছে দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব বলে সূত্রের খবর।

অন্যদিকে বঙ্গ–বিজেপির নেতারা বেফাঁস কিছু বললে তা আখেরে গেরুয়া শিবিরের জন্যই ব্যুমেরাং হবে। প্রতিপক্ষ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে আক্রমণের আরও একটি বড় হাতিয়ার পেয়ে যাবে। এমনিতেই বঙ্গ বিজেপির সাংগঠনিক হাল নিয়ে যথেষ্টই উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষ করে সংখ্যালঘু এলাকাগুলিতে দলের সংগঠনের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেখানে কোনও ড্যামেজ চাইছেন না কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে সব বিষয়ে মন্তব্য না করে কিছু বিষয় দিল্লির জন্যও ছেড়ে রাখতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

এছাড়া এই বিষয়টিতে আগেই উষ্মাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বহু তৃণমূল নেতাই এই বিষয়ে তুমুল সমালোচনা করেছিলেন। এবার এই বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‌রাজ্যপাল নিয়োগ করতে হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে অবশ্যই আলোচনা করতে হয়। সারকারিয়া কমিশনই একথা বলে গিয়েছে।’‌ তৃণমূলের শীর্ষ নেতারা সমালোচনা করতে শুরু করলেই কেন্দ্রীয় নেতৃত্বের ফরমান বঙ্গে এসে পৌঁছল বলে মনে করা হচ্ছে। যদিও বিজেপি নেতারা এই বিষয়ে এখনও মুখ খোলেননি।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা